...
...
Next Story

'বাচ্চাটার জন্য ও লড়াই করছে', সৃজলার বিগ বস হাউজে আসার আসল কারণ জানালেন রণিতা

এই মুহূর্তে বিগ বসের ঘরে যারা টিকে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সৃজলা। যদিও বিগত কিছু দিনে তাঁর মনের ওপর ভীষণ চাপ পড়েছে বিভিন্ন দিক থেকে।

Published on: Nov 29, 2026, 22:00:26 IST
Advertisement

এই মুহূর্তে বিগ বসের ঘরে যারা টিকে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সৃজলা গুহ। যদিও বিগত কিছু দিনে তাঁর মনের ওপর ভীষণ চাপ পড়েছে বিভিন্ন দিক থেকে। একদিকে ঘরের অন্য সদস্যদের সঙ্গে সমস্যা আবার অন্যদিকে জীতু কমলের দিক থেকে ক্রমাগত চাপ, সব মিলিয়ে মানসিকভাবে ভারাক্রান্ত সৃজলা। শনিবার দাদার দরবারেও তিনি বেশির ভাগ সময় চুপ করেই ছিলেন।

বিগ বস হাউজে সৃজলার কোন সত্যি জানতে পারেন রণিতা?
বিগ বস হাউজে সৃজলার কোন সত্যি জানতে পারেন রণিতা?

কিন্তু এত মানসিক চাপ, সর্বোপরি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরেও তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করে চলেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরেও তিনি আবার ফিরে এসেছেন বিগ বসের ঘরে। কিন্তু কেন? শুধুই কি খ্যাতি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও গল্প? সৃজলার কোন গোপন রহস্য ফাঁস করলেন রণিতা?

আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’, কাদের বিরুদ্ধে হবে এই লড়াই?

সম্প্রতি আনন্দবাজার ডট কমকে সাক্ষাৎকার দিতে গিয়ে রণিতা বলেন, ‘সৃজলার সঙ্গে আমার একবার কথা হয়েছিল। তখন ও বলেছিল। ওর বাড়িতে একটা বাচ্চা (সারমেয়) রয়েছে যার অনেক বয়স। ও খুব অসুস্থ। ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। ওকে নিয়ে সব সময় চিন্তায় থাকে সৃজলা।’

রণিতা জানান, সৃজলা ওই বাচ্চাটার জন্যই বিগ বসের ঘরে লড়াই করছে এতদিন ধরে। সবকিছু সহ্য করেও লড়াইটা চালিয়ে যাচ্ছে। কিন্তু যার জন্য লড়াই করছে সে কেমন আছে সেই খবরটাও পাচ্ছে না ও। সবমিলিয়ে ভীষণ মানসিক চাপে থাকে সৃজলা। কিন্তু এত কিছুর পরেও ও যেভাবে খেলছে সেটা সত্যিই পজেটিভ দিক।

রণিতার মুখে এই কথা শুনে অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেছেন, এই কথাটি জানানোর জন্য ধন্যবাদ। এটা খুব সম্ভবত বিগ বস বাংলার টেলিকাস্টে দেখানো হয়নি। নিজের পোষ্যর জন্য তিনি যেভাবে বিগ বসের ঘরে লড়াই করছেন তাতে সৃজলার জন্য সকলের সম্মান আরো কিছুটা বেড়ে গেল, লিখেছেন অনুরাগীরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks