...
...
Next Story

Ranojoy Bishnu: 'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে রণজয়

Ranojoy Bishnu: সবেমাত্র কিছু মাস হয়েছে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। কাজের পাশাপাশি দুজনেই চুটিয়ে করছেন সংসার। সদ্য একসঙ্গে নববর্ষের ছবি ও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তবে এত কিছুর মধ্যেও রণজয় বৈবাহিক সম্পর্কের মাপকাঠিকে একেবারেই মাপলেন অন্যরকমভাবে।

Updated on: Apr 22, 2026, 13:27:02 IST
Advertisement

Ranojoy Bishnu: সবেমাত্র কিছু মাস হয়েছে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেতা রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি। কাজের পাশাপাশি দুজনেই চুটিয়ে করছেন সংসার। সদ্য একসঙ্গে নববর্ষের ছবি ও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। তবে এত কিছুর মধ্যেও রণজয় বৈবাহিক সম্পর্কের মাপকাঠিকে একেবারেই মাপলেন অন্যরকমভাবে।

'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে রণজয়
'বিপদে না পড়লে বোঝা যায় না...', শ্যামৌপ্তির সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে রণজয়

দুটি মানুষ যখন একসঙ্গে পথ চলা শুরু করেন তখন যেমন তাঁরা ভাল সময়ের মধ্যে দিয়ে যান, তেমন খারাপ সময়ের মধ্যে দিয়েও যেতে হয় তাঁদের। নতুন বিবাহিত রণজয় তাই সম্পর্কের গভীরতা বোঝার কথা বলতে গিয়ে খারাপ সময়ের প্রসঙ্গ টেনে আনেন।

আরও পড়ুন: ‘ব্যোমকেশ’ হয়ে করেছেন মন জয়, ‘ফেলুদা’ না হওয়ার আক্ষেপ কি থেকে গেল গৌরবের মনে?

রণজয়ের কথায়, বিপদে না পড়লে ভালোবাসা বোঝা যায় না। যে কোনও ভালোবাসার গভীরতা বোঝার জন্য জীবনে সমস্যা আসা ভীষণ দরকার। যে কোনও সম্পর্ক কতটা শক্তিশালী সেটা বোঝার জন্য বিপদটা ভীষণ ইম্পরট্যান্ট বলেই মনে করেন অভিনেতা। যদিও তা বলে তিনি এটা বলছেন না যে জীবনে বিপদ আসুক তবে জীবনে খারাপ সময় এলেই যে বোঝা যায় সম্পর্কের বাঁধন কতটা শক্ত সেটা পরিষ্কার করে দেন অভিনেতা।

অভিনেতা আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে যখন আমরা কোনও বিপর্যয় বা খারাপ সময়ের সম্মুখীন হবে তখন বুঝবো যে কী কী পাল্টালো। একটা সময় যখন আমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন যেমন ও নিঃশব্দে আমার পাশে দাঁড়িয়ে ছিল তার জন্যই কিন্তু আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি।’

আরও পড়ুন: ২১ দিন পার, রাহুলের মৃত্যুর আসল কারণ আজও অজানা, ক্ষোভ প্রকাশ রূপালি

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভালোবাসার দিনে একে অপরকে সারা জীবনের জন্য নিজের করে নিয়েছেন এই তারকা জুটি। অভিনেতার বিয়েতে বসেছিল চাঁদের হাট। গুড্ডি ধারাবাহিকের হাত ধরেই একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা, প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা তৈরি হয় প্রেমে যা এই বছর পরিণতি পায়।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe