নতুন বছর শুরুর পর থেকেই টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর সামনে আসছে। কিছু দিন আগেই জানা গিয়েছিল আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বিয়ে করতে চলেছেন রণজয় বিষ্ণু। পাত্রী শ্যামৌপ্তি মুদলি। বহুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও তাঁরা তাতে সিলমোহর দেননি। তবে সকলকে অবাক করে দিয়ে নতুন বছরে এই চমক দেন তাঁরা। আর এবার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন রণজয়।

আরও পড়ুন: এবছর নয়, ২০২৭-এ মুক্তি পাবে রণবীর, আলিয়া, ভিকির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’? আসল ঘটনা কী?
এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘কী বলতে হয় আমি জানি না। আমার কাছে এটা একদমই একটা ভালো লাগার জায়গা। সকলে এই খবর পাওয়ার পর যথেষ্ট ভালোবাসা দিয়েছেন। আর আমরা তা গ্রহণ করছি। তাছাড়াও আমার মনে হয় দর্শকদের বিপুল পরিমাণে ম্যানিফেস্টেশন রয়েছে এর জন্য। ওঁরা সব সময় চাইতেন। আমি চিরকালই একটা কথা বলে এসেছি যে, গন্তব্যে পৌঁছলে তবে গন্তব্যের কথা জানাবো। তাই যেদিন পৌঁছাবো সেদিন না হয় বাকি কথা হবে।’
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।
আরও পড়ুন: রোহনপ্রীতের সঙ্গে কি সত্যি ডিভোর্স হচ্ছে নেহার? ‘এত আবেগপ্রবণ হওয়া…’, মুখ খুললেন গায়িকা
{{/usCountry}}আরও পড়ুন: রোহনপ্রীতের সঙ্গে কি সত্যি ডিভোর্স হচ্ছে নেহার? ‘এত আবেগপ্রবণ হওয়া…’, মুখ খুললেন গায়িকা
{{/usCountry}}যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকা জুটি। আগামী ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবসের আবহে দুই পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। যদিও বিয়ের ভেন্যু সম্পর্কে কিছু এখনও জানতে পারা যায়নি।
কাজের সূত্রে, রণজয়কে সর্ব শেষ জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন শ্বেতা। তাছাড়াও গত বছর নায়কের ছবি 'রাস' মুক্তি পেয়েছিল বড় পর্দায়। অন্যদিকে, ছোট পর্দার গণ্ডি পেরিয়ে শ্যামৌপ্তি ‘রঙ্কিনী ভবন’ সিরিজে অভিনয় করেছেন। তবে এই মুহূর্তে দু'জনেই নিজেদের কাজকে দূরে রেখে জোরকদমে মেতে রয়েছেন বিয়ের প্রস্তুতিতে।