এবছর নয়, ২০২৭-এ মুক্তি পাবে রণবীর, আলিয়া, ভিকির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’? আসল ঘটনা কী?
সঞ্জয় লীলা বানসালি বর্তমানে ভিকি কৌশল, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ -এর শ্যুটিং নিয়ে প্রবল ব্যস্ত। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি, খবর প্রকাশ্যে এসেছে যে, ছবিটি নাকি ২০২৭ সালে মুক্তি পেতে পারে?
সঞ্জয় লীলা বানসালি বর্তমানে ভিকি কৌশল, রণবীর কাপুর এবং আলিয়া ভাটের সঙ্গে তাঁর আসন্ন ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ -এর শ্যুটিং নিয়ে প্রবল ব্যস্ত। ছবিটি চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি, খবর প্রকাশ্যে এসেছে যে, ছবিটি নাকি ২০২৭ সালে মুক্তি পেতে পারে? এর পিছনে কারণ হিসেবে বলা হয়েছে যে ছবিটির প্রধান এবং গুরুত্বপূর্ণ অংশের শ্যুটিং সবে শেষ হয়েছে। তবে, সাম্প্রতিক একটি প্রতিবেদন এটাকে গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
এবছর নয়, ২০২৭-এ মুক্তি পাবে রণবীর, আলিয়া, ভিকির ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’?
সোমবার, পিঙ্কভিলা জানিয়েছে যে, 'লাভ অ্যান্ড ওয়ার' ২০২৭ সালে মুক্তি পাবে, কারণ পরিচালক একটি শক্তিশালী অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার পরিকল্পনা করেছিলেন যার অনেকটাই হবে আকাশ পথে। প্রতিবেদনে আরও বলা হয় যে, ছবিটির শ্যুটিং জুনের মধ্যে শেষ হবে, তার পর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হবে। পরিচালকের প্রযোজনায়ে আরও বেশি সময় লাগতে পারে। তবে, হিন্দুস্তান টাইমসের একটি সূত্র এখন নিশ্চিত করেছে যে ছবিটি যেমন কথা ছিল সেই ভাবেই শ্যুটিং হচ্ছে এবং এই বছরই ছবিটি মুক্তি পাবে।
সূত্র মারফত এইচটি নিশ্চিত করেছে যে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল অভিনীত ছবিটি ২০২৬ সালেই মুক্তি পাচ্ছে। প্রতিবেদন অনুসারে, শ্যুটিংয়ের কাজ ভালো ভাবেই এগোচ্ছে। গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সঞ্জয় লীলা বনসালী সম্প্রতি একটি গানের শ্যুটিংও শেষ করেছেন। এখন, দর্শকরা কেবল মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
খবর অনুসারে, রণবীর, আলিয়া এবং ভিকি অভিনীত ছবিটি একটি অ্যাকশন ড্রামা। তাছাড়াও ছবিতে থাকবে ত্রিকোণ প্রেমের গল্প। গল্পটি রাজ কাপুরের 'সঙ্গম' থেকে অনুপ্রাণিত বলে মনে করা হচ্ছে। ছবিটি চলতি বছরের ১৯ মার্চ, ঈদের আবহে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত ছবি মুক্তির তারিখ নিয়ে কোনও ঘোষণা করা হয়নি।