...
...
Next Story

মেহেন্দিতে নাতনির নাম লিখলেন রণবীরের মা! ‘দুয়ার ঠাকুমা সেরা', ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা

বাবা-মা হওয়ার পর রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে দুয়া কেবল তার মা-বাবার আদরের নয়, তার দাদু-ঠাকুমার কাছেও সে খুব স্নেহের। আর এবার সামনে এল সেই ঝলক।

Published on: Jan 20, 2026, 19:35:27 IST
Advertisement

বাবা-মা হওয়ার পর রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন তাঁদের মেয়ে দুয়ার সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে দুয়া কেবল তার মা-বাবার আদরের নয়, তার দাদু-ঠাকুমার কাছেও সে খুব স্নেহের। আর এবার সামনে এল সেই ঝলক।

মেহেন্দিতে নাতনি ‘দুয়া'র নাম লিখলেন রণবীরের মা! ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা
মেহেন্দিতে নাতনি ‘দুয়া'র নাম লিখলেন রণবীরের মা! ভালোবাসায় ভরে দিলেন নেটিজেনরা

আরও পড়ুন: বদলে যাচ্ছে 'দিদি নম্বর ১'-এর স্লট! ফেব্রুয়ারি থেকে কোন সময় জি বাংলার পর্দায় দেখা মিলবে রচনার?

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটি ছবি ভাইরাল। সেখানে রণবীরের মা অঞ্জু সিংকে দেখা গিয়েছে হাতে নাতনি দুয়ার নাম লিখতে। মেহেদি দিয়ে তিনি হাতে নাতনির নাম লেখেন। এই এই মিষ্টি ছবিটি এখন সমাজমাধ্যমে ভাইরাল।

রণবীর সিংয়ের মায়ের এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাঁকে হলুদ রঙের স্যুট এবং ওড়না দেখা গিয়েছে। ছবিতে, অঞ্জু তাঁর মেহেদি লাগানো হাতের ছবি ভাগ করে নেন। আর সেখানেই লেখা ছিল তাঁর নাতনি দুয়ার নাম। তাঁর এই ছবি দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন রণবীরের মাকে।

আরও পড়ুন: ফিশ ফ্রাই থেকে বিরিয়ানি, কাবাব, পিঠে-সহ আর কী কী লোভনীয় পদে ঠাসা ছিল শ্বেতা-রুবেলের বিবাহবার্ষিকীর মেনু?

উল্লেখ্য, দুয়ার তৃতীয় মাসে, অঞ্জু তাঁর নাতনির নামে তাঁর চুল দান করেছিলেন। এখন, তিনি তাঁর নাতনির নাম তার হাতে লিখে ফের নজরকাড়লেন। অনেকের মতে দীপিকা যখন কাজের জন্য বাইরে থাকেন, তখন খুদে তার ঠাকুমার কাছেই থাকে। আর সেখানে যে যত্নের কোনও অভাব হয় না তা বলাই বাহুল্য। তবে, অভিনেতারা কখনও এই বিষয়ে মুখ খোলেননি।

কাজের সূত্রে, রণবীর সিংকে সর্বশেষ ‘ধুরন্ধর’-এ দেখা গিয়েছিল। কিছু দিনের মধ্যেই ফের ‘ধুরন্ধর ২'-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। তবে তার আগে, তিনি তার পুরো সময় তার মেয়ে দুয়া এবং স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাটাচ্ছেন। অভিনেতাকে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দেখা গিয়েছিল। তিনি কিছুদিনের মধ্যেই ‘ধুরন্ধর ২’-এর কাজ শুরু করতে চলেছেন, যা চলতি বছরের ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks