অভিনেত্রী দীপিকা পাডুকোন তাঁর দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার মঙ্গলবার জনসমক্ষে এলেন। তাঁকে তাঁর স্বামী তথা অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। একেবারে সাদামাটা লুকে নায়িকা ধরা দিয়েছিলেন, স্ত্রীকে আগলে নিয়ে রণবীরকে বিমানবন্দরের প্রবেশ করতে দেখা যায়।

আরও পড়ুন: আর্টিস্ট ফোরাম ও ইমপার মিটিং-এর পর বড় পদক্ষেপ টলিপাড়ার! ইন্ডাস্ট্রির নতুন এসওপিতে কী নির্ধারিত হল?
মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে দীপিকা ও রণবীরকে দেখা গিয়েছে। দ্বিতীয় প্রেগনেন্সির ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এলেন নায়িকা। দীপিকাকে একটি ওভারসাইজড কোবাল্ট ব্লু কো-অর্ড সেটে দেখা যায়। এই হালকা রঙের সঙ্গে একটা উজ্জ্বল ছোঁয়া যোগ করতে, তিনি পোশাকটির সঙ্গে উজ্জ্বল হলুদ রঙের স্নিকার্স পরেছিলেন এবং একটি কালো হ্যান্ডব্যাগ নিয়েছিলেন নায়িকা, চোখে ছিল রোদচশমা। পোশাকের উপর দিয়েই তাঁর বেবিবাম্প বোঝা যাচ্ছিল।
তাঁর সঙ্গে রণবীরও ছিলেন। তিনিও একটি ওভারসাইজড সাদা টি-শার্টের সঙ্গে ঢিলেঢালা, একাধিক পকেটযুক্ত কার্গো ডেনিম পরেছিলেন এবং সঙ্গে একটি কালো ক্রস-বডি ব্যাগ ও কালো সানগ্লাস নিয়েছিলেন।
তাঁদের বিমানবন্দরের একটি ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যায় রণবীর সিং দীপিকা পাডুকোনকে গাড়ি থেকে নামতে সাহায্য করছেন। এরপর পুরোটা সময় তাঁর পিঠে হাত রেখে তাঁকে বিমানবন্দরের ভেতরে নিয়ে যান। সব সময় স্ত্রীকে আগলে আগলে রেখে ছিলেন নায়ক।
এই মাসের শুরুতে, দীপিকা এবং তাঁর স্বামী রণবীর সিং ভক্তদের তাঁদের দ্বিতীয়বারের জন্য মা-বাবা হতে চলার খবর ভাগ করে নেন। দীপিকা তাঁর মেয়ে দুয়া পাডুকোন সিংয়ের একটি ছবি শেয়ার করেছিলেন। সেখানে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ছিল। তাতে দুটি স্পষ্ট গোলাপী রেখা দেখা যাচ্ছিল। যা দেখে সকলেই বুঝতে পারেন ফের তারকা দম্পতির কোল আলো করে সন্তান আসতে চলেছে। ছবিতে রণবীর এবং দীপিকা দু'জনের হাতই দেখা যাচ্ছিল। দীপিকা পোস্টটির ক্যাপশনে শুধু ইভিল আই ইমোজি ব্যবহার করেছিলেন।
দীপিকা এবং রণবীর ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়। ২০২৫ সালের দীপাবলিতে তাঁরা দুয়ার ছবি প্রকাশ্যে আনেন।
কাজের সূত্রে, দীপিকাকে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’-এ দেখা যাবে। ছবিটি চলতি বছরের ক্রিসমাসে মুক্তি পাবে। অন্যদিকে, রণবীর আদিত্য ধরের স্পাই-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুরান্ধর: দ্য রিভেঞ্জ’- এর মাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন। ছবিটি বিশ্বব্যাপী ১,৭৫০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। এরপর তাকে জয় মেহতা পরিচালিত এবং কল্যাণী প্রিয়দর্শনের সঙ্গে ‘প্রলয়’ ছবিতে দেখা যাবে নায়ককে।