...
...
Next Story

Rezwan Rabbani Sheikh: হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের, বিপরীতে রয়েছেন কোন অভিনেত্রী?

Rezwan Rabbani Sheikh: ছোট পর্দা থেকেই জনপ্রিয়তা অর্জন করলেও বড়পর্দাতেও কাজ করে প্রশংসা অর্জন করেছেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। ক্যামেরার সামনে যেমন তিনি কাজ করেছেন তেমন কাজ করেছেন ক্যামেরার পেছনেও। এবার হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পদার্পণ করতে চলেছেন অভিনেতা।

Published on: May 1, 2026, 17:06:47 IST
Advertisement

Rezwan Rabbani Sheikh: ছোট পর্দা থেকেই জনপ্রিয়তা অর্জন করলেও বড়পর্দাতেও কাজ করে প্রশংসা অর্জন করেছেন অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ। ক্যামেরার সামনে যেমন তিনি কাজ করেছেন তেমন কাজ করেছেন ক্যামেরার পেছনেও। রিজওয়ান পরিচালিত ‘কালী কথা কলিকাতা’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল, যা বিশেষ ভাবে নজর কেড়েছিল দর্শকদের। এবার হিন্দি ওয়েব সিরিজের দুনিয়ায় পদার্পণ করতে চলেছেন অভিনেতা।

হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের
হিন্দি সিরিজের দুনিয়ায় পদার্পণ রিজওয়ানের

সূত্রের খবর অনুযায়ী, হুমায়ুন পরিচালিত এই হিন্দি ওয়েব সিরিজে একজন প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। রিজওয়ানের বিপরীতে অভিনয় করবেন হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় নায়িকা কৌশিকী। ইতিমধ্যেই নাকি সিরিজের শুটিং শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!

সিরিজের নাম চূড়ান্ত হয়নি ঠিকই কিন্তু এটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে তা ঠিক করে ফেলেছেন পরিচালক। তবে শুধুমাত্র এই একটি সিরিজ নয়, অভিনেতার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি সিরিজের কাজ। এই মুহূর্তে তাই মুম্বইতেই থাকছেন রিজওয়ান, যদিও খুব সম্প্রতি ভোটের জন্য তিনি কলকাতায় ফিরে এসেছিলেন।

প্রসঙ্গত, রিজওয়ান পরিচালিত ‘কালী কথা কলিকাতা’ নামের স্বল্প দৈর্ঘ্যের সিনেমায় রিজওয়ান নিজেই অভিনয় করেছিলেন। অভিনেতার বিপরীতে অভিনয় করেছিলেন বিদেশিনী আলেকজান্দ্রা টেলর। তবে স্বল্পদৈর্ঘ্যের ছবিতে সকলের থেকে প্রশংসিত হয়ে এবার পূর্ণদৈর্ঘ্যের ছবি পরিচালনা করার পরিকল্পনা করেছেন রিজওয়ান।

উল্লেখ্য, চলতি বছর নববর্ষে পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজের একটি পোশাকের ব্র্যান্ডের দোকান ওপেন করেন তিনি। কলকাতার ধর্মতলা অঞ্চলের জনপ্রিয় শপিংমলে এই দোকানটা খুলেছেন রিজওয়ান। কাজের ফাঁকে যখনই তিনি সময় পান তখনই তিনি এই দোকানে আসেন, কথা বলেন গ্রাহকদের সঙ্গে। ছোটবেলা থেকে যেহেতু ব্যবসায়ী পরিবেশে তিনি বড় হয়েছেন তাই অভিনয়ের পাশাপাশি ব্যবসাকে তিনি সমানভাবে গুরুত্ব দেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe