'ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য…', মেগা প্রসঙ্গে কেন এমন বললেন ঋষি কৌশিক?

টলিপাড়া অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। ছোট পর্দায় একাধিক কাজ করেছেন তিনি। 'একদিন প্রতিদিন' থেকে ‘এখানে আকাশ নীল’, 'কুসুমদোলা', 'কোড়া পাখি'-সহ একাধিক হিট মেগা রয়েছে তাঁর ঝুলিতে। সর্বশেষ তাঁকে ‘এসআইটি বেঙ্গল’-এ দেখা গিয়েছিল। কিন্তু এবার ছোট পর্দায় কাজ প্রসঙ্গে বিস্ফোরক নায়ক।

Published on: Mar 27, 2026, 23:09:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়া অন্যতম জনপ্রিয় অভিনেতা ঋষি কৌশিক। ছোট পর্দায় একাধিক কাজ করেছেন তিনি। 'একদিন প্রতিদিন' থেকে ‘এখানে আকাশ নীল’, 'কুসুমদোলা', 'কোড়া পাখি'-সহ একাধিক হিট মেগা রয়েছে তাঁর ঝুলিতে। সর্বশেষ তাঁকে ‘এসআইটি বেঙ্গল’-এ দেখা গিয়েছিল। কিন্তু এবার ছোট পর্দায় কাজ প্রসঙ্গে বিস্ফোরক নায়ক।

'ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য…', মেগা প্রসঙ্গে কেন এমন বললেন ঋষি কৌশিক?
'ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য…', মেগা প্রসঙ্গে কেন এমন বললেন ঋষি কৌশিক?

আরও পড়ুন: লাইট কেয়ারটেকারদের হামলার জেরে বন্ধ মহুয়া রায়চৌধুরীর বায়োপিকের শ্যুটিং? প্রযোজক রানার অভিযোগে কী বললেন স্বরূপ বিশ্বাস?

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে বলেন, ‘এখন তো হয়ে গিয়েছে ছোটপর্দায় সব নারী উদ্ধার কমিটি। মেয়েটিই দশভুজা। আর বাকিরা ফুলদানি হয়ে দাঁড়িয়ে আছে। আর তা ছাড়া বিনোদনের এখন অনেক মাধ্যম রয়েছে। রিল দেখেই তো কেটে যাচ্ছে।’

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সাবা আজাদ, ২ সপ্তাহে কমেছে ৪ কেজি ওজন! কী হয়েছে হৃতিকের প্রেমিকার?

তিনি আরও বলেন, ‘আমার মতে, যদি নায়িকাকে একটা জায়গা দেওয়া হয়, সে ক্ষেত্রে একই রকমের জায়গা প্রাপ্য নায়কেরও। আমি সেই যুক্তিতেই বিশ্বাসী। তাও কি কাজ করিনি? করেছি তো। কিন্তু আমি মনে করি, ছোটপর্দায় শিল্পীরা কাজ করেন মূলত পেট চালানোর জন্য। এই কথাটা স্বীকার করতে সবাই ভয় পায়।’

আরও পড়ুন: এক প্রযোজকের ড্রাইভার ছিলেন, এখন তিনি প্রথম সারির নায়ক! বলুন তো কে ইনি?

কিন্তু ঋষিও কি তাহলে অথনৈতিক তাগিদেই কাজ করেন? এই প্রসঙ্গে নায়ক বলেন, ‘আমাকে অর্থনৈতিক দিক থেকেও অনেক সমঝোতা করতে হয়। নিজের মত অনুযায়ী কাজ করার চেষ্টা করি। অবশ্যই এই কারণে একটা হতাশা কাজ করে। কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করতে রাজি নই।’

তবে ঋষি কেবল ছোট পর্দায় কাজ করেছেন তা নয়। বড় পর্দাতে তাঁর অনুরাগীদের একাধিক কাজ উপহার দিয়েছেন তিনি। তাছাড়াও ওটিটি মাধ্যমেও কাজ করেছেন। কেবল টলিউড নয়, বি-টাউনেও নায়ক কাজ করেছেন। কঙ্গনা রানাওয়াতের ছবি 'ইমার্জেন্সি'তে নায়ককে দেখা গিয়েছিল। ওই ছবিতে তিনি 'বঙ্গবন্ধু' মুজিবর রহমানের চরিত্রে অভিনয় করেছিলেন। তাছাড়াও হিন্দি মেগাতেও খলনায়কের ভূমিকায় তাঁকে দেখে ছিলেন দর্শকরা।