...
...
Next Story

Ritabhari Chakraborty: কখনও পুলে, কখনও হোটেলের রুমে, নীল বিকিনিতে লাস্যময়ী ঋতাভরী

Ritabhari Chakraborty: একদিকে তিনি যেমন গুণী অভিনেত্রী, তেমন অন্যদিকে একইভাবে লাস্যময়ী। ঋতাভরী চক্রবর্তীর রূপে মুগ্ধ হন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না।

Published on: Jun 7, 2026, 16:56:36 IST
Advertisement

Ritabhari Chakraborty: একদিকে তিনি যেমন গুণী অভিনেত্রী, তেমন অন্যদিকে একইভাবে লাস্যময়ী। ঋতাভরী চক্রবর্তীর রূপে মুগ্ধ হন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তিনি নিজের ছবি পোস্ট করেন যেখানে কখনও তাঁকে বাড়ির বিছানায় বসে থাকতে দেখা যায় কখনও আবার দেখা যায় শ্যুট করতে। কিন্তু এবার একেবারে পারফেক্ট উইকেন্ড কাটাতে দেখা গেল অভিনেত্রীকে।

নীল বিকিনিতে লাস্যময়ী ঋতাভরী
নীল বিকিনিতে লাস্যময়ী ঋতাভরী

রবিবারের দুপুরে আবহাওয়াকে আরও একটু গরম করে তোলার জন্য বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সপ্তাহের শেষে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন একটি বিলাসবহুল রিসোর্ট, যেখানে কখনও সুইমিংপুলে জলকেলি করতে দেখা যাচ্ছে তাঁকে, কখনও আবার আরাম কেদারায় বসে সময় কাটাতে দেখা যাচ্ছে নিজের সঙ্গে।

আরও পড়ুন: 'সময় বদলায়, সত্যি বদলায় না...', অনির্বাণকে পাশে নিয়ে কাকে খোঁচা দিলেন দেব?

অভিনেত্রী যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর নীল বিকিনি লুক। নীল রঙের বিকিনিতে কখনও সুইমিংপুলে সময় কাটাচ্ছেন তিনি কখনও আবার আয়নার সামনে দাঁড়িয়ে তুলছেন ছবি। প্রতিবারের মতো এই বারেও ঋতাভরীকে সুইমিং শ্যুটে দেখতে লাগছে অসাধারণ।

আরও পড়ুন: 'সবকিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে...', স্বরূপ প্রসঙ্গে বিস্ফোরক ঋত্বিক

প্রসঙ্গত, খুব সম্প্রতি মাসি হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত ২৭ মার্চ চিত্রাঙ্গদার কোল আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। যদিও ছেলে জন্মের পর সেই খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানাননি। মা হওয়ার প্রায় একমাস পর অনুরাগীদের সঙ্গে ছেলের ছবি শেয়ার করেছিলেন ঋতাভরীর দিদি। চিত্রাঙ্গদা ছেলের নাম রেখেছেন আনহাদ জাকির অনিন্দ্য। ডাকনাম ইনকা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks