...
...
Next Story

Rituparna-Mamata: আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতাশঙ্কর, উৎসব- এর পর কোন ছবিতে জুটি বাঁধলেন তাঁরা?

Rituparna-Mamata: ২০০০ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি ‘উৎসব’। এই ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন মমতা শংকর এবং ঋতুপর্ণা ঘোষ। এরপর কেটে গিয়েছে প্রায় ২৬ টা বছর। আবার একসঙ্গে ছবির পর্দায় জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর।

Published on: May 30, 2026, 20:15:19 IST
Advertisement

Rituparna Sengupta and Mamata Shankar: ২০০০ সালে মুক্তি পেয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ছবি ‘উৎসব’। এই ছবিতে এক সঙ্গে অভিনয় করেছিলেন মমতা শঙ্কর এবং ঋতুপর্ণা ঘোষ। এরপর কেটে গিয়েছে প্রায় ২৬ টা বছর। আবার একসঙ্গে ছবির পর্দায় জুটি বাঁধতে চলেছেন ঋতুপর্ণা এবং মমতা শঙ্কর।

আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতাশঙ্কর
আবার একসঙ্গে ঋতুপর্ণা-মমতাশঙ্কর

ছবির নাম ‘রেখা’। অনুপ দাস পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন মমতা শঙ্কর। রেখার সহায়িকা বুলির চরিত্রে থাকবেন ঋতুপর্ণা। রেখা আর বুলির জীবনের নানান উত্থান পতন নিয়ে তৈরি হওয়া এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন মুন্সি, পাপিয়া সেন, দুলাল লাহিড়ী, রিয়া সেন সহ অন্যান্যদের।

আরও পড়ুন: 'আজও মনে হয় হঠাৎ ফোন করে বলবি...', ঋতুপর্ণের মৃত্যুদিনে মন খারাপ প্রসেনজিতের

এই মুহূর্তে জোর কদমে চলছে শুটিং। অভিনয়ের পাশাপাশি সব দিকে নজর রাখছেন ঋতুপর্ণা। কপালে ছোট্ট টিপ, লম্বা বেণী সব মিলিয়ে যেন এ এক অন্য ঋতুপর্ণাকে দেখবেন দর্শকরা। সব থেকে বড় কথা, বহুদিন পর মমতা শঙ্করের সঙ্গে ঋতুপর্ণার সেই অভিনয় দেখে খুব স্বাভাবিকভাবেই আবার নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা।

আরও পড়ুন: বিনায়কের বাড়িতে এন্ট্রি বাবলি সুন্দরীর, তবে কি শুরু ভালবাসার গল্প?

অন্যদিকে ঋতুপর্ণার কথায়, এমন একটা বাস্তবধর্মী গল্প মানুষের কাছে পৌঁছে যাওয়াটা ভীষণ দরকার। মমতা শঙ্করের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেও ভীষণ খুশি। রেখা চরিত্রটির পাশাপাশি বুলি চরিত্রেও যে বিভিন্ন রকম সেড রয়েছে, তা উঠে আসে অভিনেত্রীর কথায়।

আপাতত কলকাতার আনাচে-কানাচে চলছে ছবির শ্যুটিং। সবকিছু শেষ হলেই দর্শকদের কাছে উঠে আসবে ছবির ট্রেলার-টিজার। জানা যাবে ছবি মুক্তির তারিখও। আপাতত ২৬ বছর পর এমন একটি অনন্য জুটিকে বড়পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks