দুর্গাপুজোর সপ্তমীর রাতে চোর বাগানে যে ঘটনাটি ঘটে যায়, তার রেশ মানুষের মধ্যে রয়ে গিয়েছে। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও এবং মৃতদের কথা যতবার সামনে উঠে আসছে, ততবার যেন গা শিউরে উঠছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেদের মত প্রকাশ করেছিলেন টলিউডের একাংশ।

আজ কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে ফের আরো একবার এই বিষয় নিয়ে কথা বললেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দ্বাদশীর দিন নিজের আগামী ছবির জন্য কালীঘাটে পূজা দিতে এসেছিলেন ঋতুপর্ণা। অভিনেত্রী পরেছিলেন একটি নীল রঙের শাড়ি। চিরাচরিত ভঙ্গিতে সকলের সামনে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী।
আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা
পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে উঠে আসে চোরবাগান দুর্ঘটনার কথা। আহত এবং মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে ঋতুপর্ণা বলেন, ‘মায়ের আগমনে আমরা সকলে খুশি হই। এটা একটা আনন্দের উৎসব। কিন্তু এই আনন্দের মধ্যে যদি এমন কোন ঘটনা ঘটে যায় তা সত্যি ভীষণ বেদনাদায়ক।’
প্রসঙ্গত, ২০২৫ সাল থেকেই ব্যাক টু ব্যাক সিনেমায় অভিনয় করে চলেছেন ঋতুপর্ণা। নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নিজের জনপ্রিয়তা কিভাবে ধরে রাখতে সক্ষম ঋতুপর্ণা। মাঝেমধ্যে যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রল হন তিনি কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। নিজের কাজ এবং পরিবারকে নিয়েই সুখে থাকতে চান ঋতুপর্ণা।
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২৫ সাল থেকেই ব্যাক টু ব্যাক সিনেমায় অভিনয় করে চলেছেন ঋতুপর্ণা। নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে নিজের জনপ্রিয়তা কিভাবে ধরে রাখতে সক্ষম ঋতুপর্ণা। মাঝেমধ্যে যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রল হন তিনি কিন্তু তাতে বিন্দুমাত্র পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। নিজের কাজ এবং পরিবারকে নিয়েই সুখে থাকতে চান ঋতুপর্ণা।
{{/usCountry}}আরও পড়ুন: পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও
উল্লেখ্য, চোরবাগান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯। আহত এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার পেছনে কে বা কারা দায়ী তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তদন্ত। আগামী দিনে এমন ঘটনা যেন আর না ঘটে, সেই চেষ্টাই করবে প্রশাসন।