...
...
Next Story

মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা

দেখতে দেখতে ২৬ বছরে পদার্পণ করল ঋতুপর্ণা সেনগুপ্তের বড় ছেলে অঙ্কন সেনগুপ্ত। টলিউডের সঙ্গে ঋতুপর্ণা যুক্ত থাকলেও তার বাড়ির বাকি সদস্যরা টলিউড থেকে অনেকটাই দূরে থাকেন। যদিও মাঝেমধ্যেই ঋতুপর্ণার সঙ্গে বিভিন্ন ছবির প্রিমিয়ারে আসতে দেখা যায় তাঁর স্বামী এবং ছেলেমেয়েদের।

Published on: Aug 29, 2026, 17:31:00 IST
Advertisement

দেখতে দেখতে ২৬ বছরে পদার্পণ করল ঋতুপর্ণা সেনগুপ্তের বড় ছেলে অঙ্কন সেনগুপ্ত। টলিউডের সঙ্গে ঋতুপর্ণা যুক্ত থাকলেও তার বাড়ির বাকি সদস্যরা টলিউড থেকে অনেকটাই দূরে থাকেন। যদিও মাঝেমধ্যেই ঋতুপর্ণার সঙ্গে বিভিন্ন ছবির প্রিমিয়ারে আসতে দেখা যায় তাঁর স্বামী এবং ছেলেমেয়েদের।

২৬ বছরের পদার্পণ করল অঙ্কন
২৬ বছরের পদার্পণ করল অঙ্কন

ঋতুপর্ণার ছেলে অংকন চিরকালই মিতভাষী। বেশিরভাগ সময় তাকে দেখা যায় মায়ের পাশে চুপ করে দাঁড়িয়ে থাকতে। সোশ্যাল মিডিয়াতেও তেমন ভাবে দেখা যায় না অঙ্কনকে। তবে এবার ছেলের জন্মদিনে ছোট থেকে বড় হওয়ার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ছবি পোস্ট করলেন ঋতুপর্ণা। এক কথায় তিনি যেন তুলে ধরলেন নিজের ছেলের জীবনের নানান সময়ের অধ্যায়কে।

আরও পড়ুন: মার খেয়ে রাখির সকাল শুরু করলেন ঋদ্ধি! কার সঙ্গে এমন টম অ্যান্ড জেরির সম্পর্ক?

প্রথম কয়েকটি ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে ছোট্ট অঙ্কনকে, যে কখনও মায়ের কোলে বসে রয়েছে কখনও বাবার কোলে। এরপরেই বাবা মার সঙ্গে জন্মদিন পালন করতে দেখা যায় তাকে। যদিও সেটা ছোটবেলারই ছবি। কয়েকটি ছবিতে আবার ছোট বোনের সঙ্গে খেলা করতেও দেখা যায় অঙ্কনকে।

ছবি পোস্ট করে ঋতুপর্ণা লেখেন, তখন আর এখন। আমার ছোট্ট ছেলেটা এখন বড় হয়ে গিয়েছে। শুভ জন্মদিন সোনা। তুমি যেন মানুষের মন ছুঁয়ে যাও। তোমার কঠোর পরিশ্রম, আনুগত্য আর আন্তরিকতা দিয়ে তোমার স্বপ্নগুলোকে সত্যি কর। দয়ালু হও। আশীর্বাদ পাও আর চিরকাল সুখী এবং সুস্থ থাকো। ভালোবাসা মা।

আরও পড়ুন: সংসার জীবনের ২০ বছর পার, স্ত্রীকে নিয়ে অজানা গল্প ভাগ করলেন চঞ্চল চৌধুরী

ঋতুপর্ণার এই পোস্টে কমেন্ট বক্সে অঙ্কনকে ভালোবাসা জানিয়েছেন সাবা পাতৌদি। বোস্টনে অঙ্কনের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের কথা স্মরণ করে তিনি লেখেন, আবার নিশ্চয়ই আমাদের দেখা হবে। শুভ জন্মদিন অঙ্কন। কেউ আবার সুইমিং পুলের ছবির কথা উল্লেখ করে লিখেছেন, আপনারা যে ব্রাহ্মণ সেটা জানতাম না এতদিন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks