...
...
Next Story

Ritwick Chakraborty: ভাইফোঁটার প্রসঙ্গ টেনে অরূপকে কটাক্ষ ঋত্বিকের, উসকে দিলেন মেসি বিতর্কও

Ritwick Chakraborty: অরূপ বিশ্বাস, এই নামটা মাথায় এলেই মনে পড়ে যায় মেসি বিতর্কের কথা। কলকাতায় মেসিকে এনে তিনি তাক লাগিয়ে দেবেন ভেবেছিলেন, কিন্তু গোটা ঘটনাটি একটি শুধুমাত্র বিতর্ক হয়ে রয়ে গেল।

Updated on: Jun 9, 2026, 17:27:49 IST
Advertisement

Ritwick Chakraborty: অরূপ বিশ্বাস, এই নামটা মাথায় এলেই মনে পড়ে যায় মেসি বিতর্কের কথা। কলকাতায় মেসি আসার খবরে আনন্দে বুক বেঁধেছিল সকলে, কিন্তু গোটা ঘটনাটি একটি শুধুমাত্র বিতর্ক হয়ে রয়ে গেল। মেসি বিতর্কের পরেই যে অরূপ বিশ্বাসের ওপর গোটা পশ্চিমবঙ্গবাসীর ক্ষোভ জমে উঠেছিল, সেটা বলাই বাহুল্য।

ভাইফোঁটার প্রসঙ্গ টেনে অরূপকে কটাক্ষ ঋত্বিকের
ভাইফোঁটার প্রসঙ্গ টেনে অরূপকে কটাক্ষ ঋত্বিকের

রাজ্যের পালা বদলের পর সেই মাসুল গুনতে হচ্ছে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে। পুলিশের পাখির চোখ এখন হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে অরূপ বিশ্বাসকে, যদিও তিনি এখনও নিখোঁজ। এই সবকিছুর মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টের মাধ্যমে অরূপকে এক হাত নিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর বারবার উঠে এসেছে অরূপ বিশ্বাসকে দেওয়া ভাইফোঁটার ছবি। টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা অরূপ বিশ্বাসকে প্রতিবছর ঘটা করে ভাইফোঁটা দিতেন, সেই ছবি ঘিরে বারবার তৈরি হচ্ছে বিতর্ক। যদিও প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অনেকেই জানিয়ে দিয়েছেন, কোনও কার্যসিদ্ধি করার জন্য নয় বরং শুধুমাত্র সৌজন্য বজায় রাখার জন্যই তাঁরা ভাইফোঁটা দিতেন।

আরও পড়ুন: 'সেই সৌজন্য আমায় দেখাতে পারেননি...', অরিত্রর নিশানায় কি এবার অপরাজিতা?

ঋত্বিক লেখেন, ‘পথ চলতি দিওয়ালে একটি হেঁয়ালি লেখা আছে নজরে এলো। আমি আবার ধাঁধার উত্তর পারি না। উত্তর হয় কিনা তাও জানি না!’ ঋত্বিক মজার ছলে এ কথা লিখলেও তিনি যে এই পোষ্টের মাধ্যমে কাকে কটাক্ষ করলেন তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: সাদা শাড়ি, চোখে চশমা, রাহুলের মৃত্যুর শোক কাটিয়ে ফের চেনা ছন্দে প্রিয়াঙ্কা

তবে এই প্রথমবার নয়, কলকাতার বুকে লিওলেন মেসিন সদ্য নির্মিত মূর্তির দুলুনি দেখেও একটি পোস্ট করেছিলেন ঋত্বিক যেখানে তিনি লেখেন, 'শুনলাম লেকটাউনে ঋত্বিক রোশন না অজিত আদারকারের মূর্তিটা নাকি নচিকেতার 'দুলছে হাওয়ায়...', গানটা গুনগুন করে গাইছে।'

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks