নেতিবাচক হোক অথবা ইতিবাচক, নিজের অভিনয়ের মাধ্যমে বারবার সকলকে চমকে দেন যিনি তিনি হলেন ঋত্বিক চক্রবর্তী। মূল ধারার ছবিতে যেমন তিনি অভিনয় করেন তেমন অবলীলায় অভিনয় করেন আর্ট ফিল্মেও। ঋত্বিকের স্ত্রী অপরাজিতাও অসাধারণ একজন অভিনেত্রী।

শুধুমাত্র দুর্দান্ত অভিনয়ের জন্য নয়, সোজা সাপটা কথা বলার জন্য ঋত্বিক ভীষণ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় ঋত্বিকের পোস্ট অথবা নেতিবাচকতার যোগ্য জবাব মাঝে মধ্যেই ভাইরাল হয়ে যায়। তবে এবার তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে তুলে ধরলেন বেশ কিছু কথা।
আরও পড়ুন: পুজোর মরসুমেই দ্বিতীয় কন্যাকে দেখালেন দীপিকা, প্রকাশ্যে আনলেন নামও
সম্প্রতি টিভি নাইন বাংলার সঙ্গে আলাপচারিতায় ঋত্বিক নিজের ব্যক্তিগত বা বলা ভালো নিজের প্রেম জীবনের কথা তুলে ধরেন। জীবনসঙ্গী অপরাজিতা হলেও তিনি প্রথম প্রেমে পড়েছিলেন কলেজে। যদিও পরবর্তীকালে সেই প্রেম ভেঙে যায়। তবে প্রথম প্রেম ভোলা যায় না তাই ঋত্বিক আজও সেই পুরনো স্মৃতি খুব সহজেই মনে করতে পারেন।
সাক্ষাৎকার দিতে গিয়ে ঋত্বিক বলেন, ‘আমার প্রথম প্রেম হয়েছিল কলেজে। যখন সেই প্রেমে বিচ্ছেদ হয় তখন মনে হয়েছিল যে জীবনটা হয়তো শেষ হয়ে গেল। এখানেই হয়তো সবকিছু থেমে যাবে। এমনটা হয়তো সকলের সঙ্গেই হয়। তবে পরবর্তীকালে বন্ধু-বান্ধব বা জীবনের স্রোত আবার আমাকে মূলধারায় নিয়ে আসে।’
আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা
{{/usCountry}}আরও পড়ুন: 'উনি মদ খেয়েছেন প্রমাণ করতে পারলে গান গাওয়া ছেড়ে দেব': দলের প্রসঙ্গে মিকা
{{/usCountry}}কবে প্রথম তিনি প্রেমে পড়েছিলেন জিজ্ঞাসা করায় ঋত্বিক বলেন, ‘একতরফা ভালোবাসা ক্লাস সিক্স সেভেন থেকেই হয়েছিল কিন্তু প্রথম প্রেম যাকে বলে সেটা হয়েছিল কলেজে। প্রথম চুমু খেয়েছিলাম গাছ তলায়। কিন্তু এখন এইসব অতীত।’
প্রসঙ্গত, ‘একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক। ইতিবাচক চরিত্রের তুলনায় নেতিবাচক চরিত্রে অনেক বেশি ভালোভাবে নিজেকে মেলে ধরা যায় বলেই মনে করেন ঋত্বিক আর তাই বারবার বিভিন্ন ছবিতে নেতিবাচক চরিত্রের জন্য রাজি হয়ে যান তিনি।