...
...
Next Story

'নেতিবাচক চরিত্র করার অনেক সুবিধা', কেন বারবার ভিলেন হতে চান ঋত্বিক?

একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র ছবিতে ডাকসাইটে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। যদিও এই প্রথমবার নয় এর আগে একাধিক ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক।

Published on: Oct 15, 2026, 13:06:04 IST
Advertisement

একেন বাবুর কেরালায় কুরুক্ষেত্র ছবিতে ডাকসাইটে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। যদিও এই প্রথমবার নয় এর আগে একাধিক ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক। কিন্তু কেন বারবার ইতিবাচক চরিত্রের থেকে নেতিবাচক চরিত্রের দিকে বেশি আকর্ষিত হয়েছেন তিনি?

কেন বারবার ভিলেন হতে চান ঋত্বিক?
কেন বারবার ভিলেন হতে চান ঋত্বিক?

সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রসঙ্গে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘আমার মনে হয় ভিলেনের চরিত্রে অভিনয় করার একটা আলাদা মজা রয়েছে। একজন ভিলেন যে সব সময় নিজের দিকটাকেই ঠিক বলে মনে করে, সে যা করছে সেটাই ঠিক, এটা একেবারে অন্যরকম ভাবে তুলে ধরতে একটা আলাদাই আনন্দ লাগে।’

আরও পড়ুন: 'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের

ঋত্বিক বলেন, ‘ভিলেনের চরিত্র সবসময় জটিল হয়, তার দিক থেকে সেই চরিত্রকে বোঝা বা খোঁজা একটা আলাদা এই অনুভূতি। নেতিবাচক চরিত্রকে বুঝে সেটা পর্দায় ফুটিয়ে তোলার মধ্যে একটা মজা রয়েছে। তাই আমার মনে হয় আপাদমস্তক একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করার থেকে একজন ভিলেনের চরিত্রে অভিনয় করা অনেক বেশি ভালো।’

আরও পড়ুন: সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের

এই ছবিতে একজন উগ্রপন্থীর ভূমিকায় অভিনয় করছেন ঋত্বিক, যার বিপরীতে বা বিরুদ্ধে লড়াই করবেন একেন। ঋত্বিক এমন একজন চরিত্র যে একজন বিজ্ঞানীকে অপহরণ করেছে, তাকে উদ্ধার করার জন্যই কেরালায় যান একেন বাবু। যদিও ঋত্বিক আর অনির্বাণ এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘মৃগয়া’ ছবিতে।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত একেন বাবুর এই সিনেমায় প্রথমবার এই ফ্রাঞ্চাইজের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাইমা সেন। বরাবরের মতো ছবিতে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, সোমক ঘোষ, সৌহার্দ্য মুখোপাধ্যায়। অভিনয় করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরিশ হয় ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায়, সুব্রত দত্ত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks