...
...
Next Story

বাড়ির বাইরে গুলি চালানোর পর এবার হুমকি দেওয়া হল রোহিতকে! ঘটনায় গ্রেফতার ৫ জন

একটি সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে যে সেখানে লরেন্স গ্রুপের সদস্যরা রোহিতের বাড়িতে হামলার দায় স্বীকার করে হুমকি দিয়েছে। হুমকিতে বলা হয়েছে যে পরের বার তারা বেডরুমে ঢুকে তাঁর বুকে গুলি করবে। আক্রমণ এবং হুমকির পর, পুলিশ তৎপর হয়েছে। রিপোর্ট অনুসারে, পুনে থেকে পাঁচজনকে আটকও করা হয়েছে ইতিমধ্যেই।

Published on: Feb 1, 2026, 22:38:14 IST
Advertisement

পরিচালক রোহিত শেট্টি মুম্বইয়ের বাড়িতে গুলি চালানোর খবর আবারও ইন্ডাস্ট্রিকে অস্থির করে তুলেছে। পুলিশের মতে, পরিচালকের বাড়িতে চার রাউন্ড গুলি চালানো হয়েছে। এরপর লরেন্স গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে এসেছে। সেখানে লরেন্স গ্রুপের সদস্যরা রোহিতের বাড়িতে হামলার দায় স্বীকার করে তাঁকে ফের হুমকিও দিয়েছে। হুমকিতে বলা হয়েছে যে পরের বার তারা বেডরুমে ঢুকে তাঁর বুকে গুলি করবে। আক্রমণ এবং হুমকির পর, পুলিশ আরও তৎপর হয়ে উঠেছে। রিপোর্ট অনুসারে, পুনে থেকে পাঁচজনকে আটকও করা হয়েছে ইতিমধ্যেই।

বাড়ির বাইরে গুলি চালানোর পর এবার হুমকি দেওয়া হল রোহিতকে! ঘটনায় গ্রেফতার ৫ জন
বাড়ির বাইরে গুলি চালানোর পর এবার হুমকি দেওয়া হল রোহিতকে! ঘটনায় গ্রেফতার ৫ জন

আরও পড়ুন: ২য় বিয়ের পর প্রথমবার বইমেলায় এলেন মধুমিতা, সঙ্গে নেই স্বামী দেবমাল্য! কে ছিল নায়িকার সঙ্গী?

রোহিতের বাড়িতে হামলার পর সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা প্রকাশ্যে এসেছে। লরেন্স বিষ্ণোই গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে বলেছে, ‘শুভম লঙ্কার, আরজু বিষ্ণোই হরি বক্সার এবং হারমান সান্ধু আজ মুম্বইয়ে চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির বাড়িতে (শেট্টি টাওয়ার) গুলি চালানোর দায় স্বীকার করছেন। আমরা ওঁকে বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছিলাম যাতে তিনি আমাদের কাজে হস্তক্ষেপ না করেন, কিন্তু তিনি বুঝতে পারেননি। আমরা তাকে এই ছোট ট্রেলারটি দেখিয়েছি। যদি তিনি এবারও আমাদের বক্তব্য না বোঝেন, তাহলে তাকে তার শোবার ঘরে ঢুকে গুলি করা হবে, তার বাড়ির বাইরে নয়। এটা তার বুকের জন্য এবং সমগ্র বলিউড সম্প্রদায়ের জন্য একটি সতর্কবার্তা: সময়মতো নিজেদের পথ সংশোধন করুন, নইলে বাবা সিদ্দিকির চেয়েও খারাপ পরিণতির মুখোমুখি হতে হবে।’ বার্তাটিতে আরও বলা হয়েছে যে, যাদের ডাকা হয়েছে তাদের সকলকে সময় মতো সঠিক পথে ফিরে আসা উচিত। মনে করা হচ্ছে যে, লরেন্স বিষ্ণোই গোষ্ঠী ইন্ডাস্ট্রির আরও বেশ কয়েকজনকে হুমকি দিয়েছে।

আরও পড়ুন: নয়া বাজেটে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা! ‘মৌলিক কাজ একটু হলেও ধাক্কা খাবে…’, যা বললেন ঝিলাম-কিরণরা

রোহিত বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও বিবৃতি জারি করা হয়নি। খবর অনুসারে, চলচ্চিত্র নির্মাতা তার সমস্ত কাজ কয়েক দিনের জন্য বন্ধ রেখেছেন এবং এমনকি অজয় দেবগনের মতো ঘনিষ্ঠ বন্ধুদেরও তাঁর সঙ্গে দেখা করতে আসতে মানা করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe