Rudranil-Koel: ‘ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন…’, কোয়েল ইস্তফা দিতেই মুখ খুললেন রুদ্রনীল

Rudranil-Koel: : ২০২৬ বিধানসভা ভোটের মাত্র কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন কোয়েল মল্লিক। কোয়েলের এই রাজনৈতিক পদক্ষেপ অনেকেই ভালো চোখে দেখেননি। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন টলিউডের ‘গুড গার্ল’ কোয়েল। 

Published on: Jun 13, 2026, 14:28:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Rudranil-Koel: ২০২৬ বিধানসভা ভোটের মাত্র কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন কোয়েল মল্লিক। কোয়েলের এই রাজনৈতিক পদক্ষেপ অনেকেই ভালো চোখে দেখেননি। সোশ্যাল মিডিয়ায় তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন টলিউডের ‘গুড গার্ল’ কোয়েল। তবে এই রাজনৈতিক জীবন বেশিদিন স্থায়ী হলো না কোয়েলের। রাজ্যের পালা বদলের পরেই শপথ গ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল। কোয়েলের ইস্তফা দেওয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।

কোয়েল ইস্তফা দিতেই মুখ খুললেন রুদ্রনীল
কোয়েল ইস্তফা দিতেই মুখ খুললেন রুদ্রনীল

২০২৬ বিধানসভা ভোটে শিবপুর থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন রুদ্রনীল। রাজনৈতিক কাজের পাশাপাশি নিজের ছবি ‘আবার হাওয়া বদল’- এর প্রিমিয়ারেও হাজির হয়েছিলেন শনিবার। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েলের রাজনৈতিক জীবনের অবসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি নিজের মত প্রকাশ করেন।

আরও পড়ুন: অসুস্থতার ভুয়ো খবরে জেরবার দেবপ্রতিম, ক্ষোভ উগরে দিলেন সোশ্যাল মিডিয়ায়

রুদ্রনীল বলেন, ‘কোয়েল ভীষণ ভালো মানুষ। কিন্তু মানুষের জানা-অজানার মধ্যেও কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছিলেন, কিন্তু পা রেখে মনে হয়েছে যে এই সিঁড়ি যেখানে যাচ্ছে বলে ভেবেছিলেন সেদিকে তো যাচ্ছে না। ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন তিনি। তাই তিনি সেখান থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। কোয়েল যথেষ্ট রুচিশীলা একজন মানুষ। আমার ভীষণ প্রিয় একজন মানুষ।’

এরপর নিজের ছবি ‘আবার হাওয়া বদল’ প্রসঙ্গে কথা বলেন রুদ্রনীল, যে ছবি দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে মুক্তির স্বাদ পেল। রুদ্র বলেন, ‘২০২৫ সালের ডিসেম্বরে এই ছবিটি রিলিজ করার প্ল্যান করেছিলাম। কিন্তু সেটা করতে দেওয়া হয়নি। তবে যারা রিলিজ করতে দেননি, মানুষ তাদের ভুলে গিয়েছে। তাঁদের নিজস্ব পরিচয় কী সেটাই এখন তাঁরা ঠিক করতে পারছেন না। তবে এইটুকু বলব মন খারাপের মধ্যেও এই ছবি আপনার মুখে হাসি ফোটাবে।’

আরও পড়ুন: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

‘আবার হাওয়া বদল’ প্রসঙ্গে

১৩ বছর আগে মুক্তি পেয়েছিল দুই বন্ধুর একটা অন্যরকম গল্পের ওপর নির্মিত সিনেমা ‘হাওয়া বদল’। একটা দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় মুক্তি পেল ‘আবার হাওয়া বদল’। এই পর্বটিও পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ।