...
...
Next Story

'ভীষণ মিস করি... ', তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

জীবনে শুধু একবার নয়, একাধিকবার বসন্ত এসেছিল রুদ্রনীল ঘোষের জীবনে। প্রাক্তন প্রেমিকাদের মধ্যে অন্যতম একজন প্রেমিকা ছিলেন তনুশ্রী চক্রবর্তী। চলতি মাসেই ভিন দেশে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। প্রাক্তন বিয়ের পিঁড়িতে বসতেই নিজের বিয়ের ঘোষণাও করে দিয়েছিলেন রুদ্রনীল।

Published on: Dec 5, 2025, 17:24:09 IST
Advertisement

জীবনে শুধু একবার নয়, একাধিকবার বসন্ত এসেছিল রুদ্রনীল ঘোষের জীবনে। প্রাক্তন প্রেমিকাদের মধ্যে অন্যতম একজন প্রেমিকা ছিলেন তনুশ্রী চক্রবর্তী। চলতি বছরেই ভিন দেশে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী। প্রাক্তন বিয়ের পিঁড়িতে বসতেই নিজের বিয়ের ঘোষণাও করে দিয়েছিলেন রুদ্রনীল।

তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?
তনুশ্রীর বিয়ের পরেই কি বারবার মনে পড়ছে পুরনো কথা?

কিন্তু এত কিছুর পরেও কি প্রাক্তনকে ভুলতে পারলেন তিনি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও যেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, তিনি নিজের প্রাক্তনকে ভীষণভাবে মিস করেন। তাহলে কি এখনও তনুশ্রী মিস করেন রুদ্রনীল? প্রাক্তনের বিয়ে হতেই কি এই উপলব্ধি অভিনেতার?

আরও পড়ুন: সদা সিঙ্গেল তকমা ঘুচল, বরবেশে অগ্নি! ২য় বিয়ের ১০ মাস পর, ফের ছাদনাতলায় ‘দুনির মা’ আরজে অয়ন্তিকা?

ব্যাপারটা ঠিক তেমন নয়। সম্প্রতি ‘চুপ কর’ নামের একটি পেজ থেকে ভাইরাল হয়েছে রুদ্রনীলের সাক্ষাৎকারের একটি ভিডিও যেখানে তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি প্রাক্তন প্রেমিকাদের মধ্যে কাকে বেশি মিস করেন, উত্তরে অভিনেতা বলেন, কলেজ জীবনে একজনের সঙ্গে প্রেম করতেন তিনি, তাকেই সব থেকে বেশি মিস করেন অভিনেতা।

আরও পড়ুন: ৫০ কোটি পেলেন রণবীর সিং! আর মাধবন নাকি সঞ্জয় দত্ত, ধুরন্ধরে কার পারিশ্রমিক বেশি

তবে ভালোবাসায় ‘আই লাভ ইউ’ বলাটাকে একেবারেই পছন্দ করেন না রুদ্রনীল। তাই হয়তো প্রাক্তনদের মধ্যে কাউকেই তিনি ‘আই লাভ ইউ’ বলেননি বা শোনেননি। অভিনেতার কথায়, ভালোবাসার মধ্যে আই লাভ ইউ কথাটি যখন আসে তখন যেন কোথাও ভালোবাসার খামতি থেকে যায়। না বলা কথাতেই ভালোবাসা বেশি প্রকাশ পায় বলে মনে করেন অভিনেতা।

প্রসঙ্গত, তনুশ্রী বিয়ে করতে রুদ্রনীল ঘোষণা করেন ২০২৬ সালে বিয়ে করবেন তিনি। যদিও পাত্রীকে সে ঘোষণা করেননি তিনি। আদৌ পাত্রী ঠিক করা আছে কিনা সেটাও জানাননি অভিনেতা। তবে প্রাক্তন প্রেমিকা তথা বান্ধবী তনুশ্রীকে আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রুদ্রনীল ঘোষ।

উল্লেখ্য, একটা সময় রুদ্রনীল এবং তনুশ্রী চুটিয়ে প্রেম করেছিলেন। বিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন দুজনেই। কিন্তু পরবর্তীকালে উষসী চক্রবর্তীর সঙ্গে রুদ্রনীলের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেননি তনুশ্রী, যার ফলে ভেঙে যায় সম্পর্ক।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe