...
...
Next Story

'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

গত দুই সপ্তাহ ধরে স্টার জলসার পর্দায় শুরু হয়ে গিয়েছে বিগ বস বাংলা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন তাকিয়ে রয়েছে এই অনুষ্ঠানের দিকে। ইতিমধ্যেই এই অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন অনিন্দ্য, প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে আনা হয়েছে রাজবীরকে। এবার দেখানো হবে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জীতু কমলকে।

Published on: Sep 13, 2026, 17:40:32 IST
Advertisement

গত দুই সপ্তাহ ধরে স্টার জলসার পর্দায় শুরু হয়ে গিয়েছে বিগ বস বাংলা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এখন তাকিয়ে রয়েছে এই অনুষ্ঠানের দিকে। ইতিমধ্যেই এই অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন অনিন্দ্য, প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে আনা হয়েছে রাজবীরকে। এবার দেখানো হবে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জীতু কমলকে।

সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির
সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির

বিগ বস বাংলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করছেন অনেকেই। কিছুদিন আগেই যেমন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য নিরঞ্জনের কন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় যাকে সব সময় প্রাণবন্ত একজন মানুষের রূপে দেখতে পাওয়া যায় সে কি করে বিগ বস বাংলায় গিয়ে এতটা নিজেকে হারিয়ে ফেলল, জানতে চান নায়িকা। এমনকি তিনি কেউ প্রশ্ন তোলেন, নিরঞ্জনের কনটেন্ট হয়তো তার নিজের লেখা নয়। তিনি শুধুমাত্র অভিনয় করেন।

আরও পড়ুন: 'শুধু ১৫ শতাংশ মানুষই চর্চা করে বাকিরা...', অভিকার জন্মদিনের ছবি নিয়ে যা বললেন রণজয়

এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে প্রশ্ন তুললেন রূপালি। নাম না করেই তিনি লেখেন, ‘বিগ বস বাংলার সঞ্চালক গতকাল বুঝিয়ে দিয়েছেন বিগ বসে থাকতে গেলে কতটা অভদ্র অমানবিক এবং অসভ্য হতে হবে। যারা মানবিক এবং সহানুভূতিশীল তাদের অনিতাচ্ছিল্য করলেন এবং অভদ্র অজ্ঞাতকুলশীল ছেলেটা, যে কিনা গোটা পরিবেশ নষ্ট করে দিয়েছে তার জয়ধ্বনি করলেন তিনি।’

আরও পড়ুন: বাংলার পর এবার হিন্দিতে পদার্পণ সৃজার, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?

প্রসঙ্গত, গতকাল দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন রাজবীরের প্রশংসায় পঞ্চমুখ হন, তখন ভরত কল বলেন যদি রাজবীরকে দেখে সকলকে ব্যবহার শিখতে হয় তাহলে তিনি বিগ বসের ঘরে একদমই থাকতে চান না। ভরতের এই কথায় অনেকেই সমর্থন প্রকাশ করেছেন কারণ রাজবীরের ব্যবহার যে অত্যাধিক খারাপ এ কথা বারবার বলেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks