...
...
Next Story

যৌন হেনস্থার হুমকির বিরুদ্ধে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন রূপাঞ্জনা!

সোমবার ফেসবুকে এসে রূপাঞ্জনা দাবি করেছিলেন যে, তাঁকে কটুভাষায় আক্রমণ করা হচ্ছে। শুধু তাই নয় তাঁকে রীতিমতো ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এমনকী তাঁর মা-কেও রেহাই দেয়নি। তাই এবার সরাসরি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী।

Updated on: Apr 28, 2026, 12:21:52 IST
Advertisement

বিধানসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোটও হয়ে গিয়েছে। রাত পোহালে দ্বিতীয় তথা শেষ দফার ভোট। তবে এই আবহে বারবার উঠে আসছে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রর নাম। এক সময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তৃণমূলের যথেষ্ঠ সমালোচনাও করতে দেখা যেত নায়িকাকে। তারপর ২০২৫-এ ২১শে জুলাইয়ের মঞ্চে দেখা মেলে রূপাঞ্জনার। তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ।

যৌন হেনস্থার হুমকির বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন রূপাঞ্জনা!
যৌন হেনস্থার হুমকির বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন রূপাঞ্জনা!

আরও পড়ুন: ফের দুঃসংবাদ, প্রিয়জনকে হারালেন সুদীপা! ‘আর কাকে ফোন করব?’ আবেগঘন পোস্ট সঞ্চালিকার

সোমবার ফেসবুকে এসে রূপাঞ্জনা দাবি করেছিলেন যে, তাঁকে কটুভাষায় আক্রমণ করা হচ্ছে। শুধু তাই নয় তাঁকে রীতিমতো ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এমনকী তাঁর মা-কেও রেহাই দেয়নি। তাই এবার সরাসরি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী।

আরও পড়ুন: সাহেবের সঙ্গে বাগদানের গুঞ্জনের তুঙ্গে, ‘আংটিটা কি এনগেজমেন্টের?’ সুস্মিতার হাতের ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের

প্রসঙ্গত, রূপাঞ্জনা সোমবার যে ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘অভয়ার জন্য আপনারা তো রাত দখল করেছিলেন, তাই না? আমিও একজন নারী— তাহলে আমাকে এসব কথা কীভাবে বলেন?'

তিনি আরও বলেন, ‘যাঁরা এ ধরনের মন্তব্য করছেন, তাঁরা নিজেদের বাড়ির নারীদের কতটা সম্মান করেন? কতটা নিরাপত্তা দিতে পারেন? এই রাজ্যকে কি আপনারা আরও একটি উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট বানাতে চান? সাহস থাকলে সামনে এসে বলুন।’

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর, জুলাই মাসে দিল্লিতে গিয়ে রূপাঞ্জনা যোগ দিয়েছিলেন বিজেপিতে। সেই সময় তিনি জানিয়েছিলেন, তৃণমূলে থেকে তিনি কাজ করতে পারছেন না। এরপর ২০২৫ সালের ২১শে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের 'শহিদ দিবস'-এর মঞ্চে দেখা মেলে নায়িকার।

আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দেন নায়িকা। তিনি সেই সময় জানিয়েছিলেন, মমতা বন্দোপাধ্যায় নিজে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাই ফেলতে পারেনি। আর সেই সময় তিনি জানিয়েছিলেন যে, তৃণমূলে ফিরে তাঁর মনে হচ্ছে তিনি ‘স্বর্গে’ রয়েছেন। তাঁর মতে, 'BJP-তে থেকে রাজনীতি করা সম্ভব নয়।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe