সামাজিক বিয়ের চার মাসের মাথায় মা হন রূপসা! এবার ছেলের ১ বছরের জন্মদিন পালন করলেন অভিনেত্রী

২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। আর এবার দেখতে দেখতে ১টা বছর পূর্ণ হল ছেলে অগ্নিদেবের। স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে খুদের জন্মদিন পালন করলেন নায়িকা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুন্দর উদযাপনের ছবিও।

Updated on: Jan 27, 2026, 11:11:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সামাজিক বিয়ের চার মাস কাটতে না কাটতেই মা হয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। অভিনেত্রীর কোল আলো করে এসেছিল ফুটফুটে পুত্র সন্তান। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এবার দেখতে দেখতে ১টা বছর পূর্ণ হল ছেলে অগ্নিদেবের। স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে খুদের জন্মদিন পালন করলেন নায়িকা। অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই সুন্দর উদযাপনের ছবিও।

সামাজিক বিয়ের চার মাসের মাথায় মা হন রূপসা! এবার ছেলের ১ বছরের জন্মদিন পালন করলেন
সামাজিক বিয়ের চার মাসের মাথায় মা হন রূপসা! এবার ছেলের ১ বছরের জন্মদিন পালন করলেন

আরও পড়ুন: পদ্মশ্রী সম্মান পাচ্ছেন প্রসেনজিৎ, 'বাবা হিসেবে আজ আমি...', ছেলের এই বিরাট প্রাপ্তিতে 'গর্বিত বিশ্বজিৎ'

সোমবার নায়িকা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি ভাগ করে নেন। সেখানে সবুজ পাড় হলুদ শাড়ি, সবুজ ভেলভেটের ব্লাউজে ধরা দেন। গলায়, হার ও কানে ঝুমকো দুলে সেজে উঠেছিলেন নায়িকা। তাঁর কপালে ছিল ছোট্ট টিপ, হালকা, মেকআপ ও খোলা চুলে ভারী সুন্দর দেখাচ্ছিল নায়িকাকে। তাঁর সঙ্গেই রঙ মিলান্তিতে ধরা দিয়েছিলেন সায়নদ্বীপ। তিনিও হলুদ রঙের সোয়েট শার্ট পরেছিলেন।

তবে এদিনের মূল আকর্ষণ মানে ডুগগুর পরনে ছিল বো দেওয়া সুন্দর একটা সোয়েটার ও কালো টাউজার। খুদেকে খুবই মিষ্টি দেখাচ্ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। কেক কেটে অগ্নিদেব তার প্রথম জন্মদিন পালন করে। কেকের উপর আবার ১ লেখা মোমবাতিও ছিল। পরিবারের সকলকে নিয়ে এইদিন ছেলের জন্মদিনের উদযাপনে মেতে উঠেছিলেন নায়িকা। ছবিগুলি পোস্ট করে রূপসা ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ফার্স্ট বার্থডে অগ্নি।’ তাঁর এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা খুদেকে আদরে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। অনেকেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।

আরও পড়ুন: আসন্ন নির্বাচনে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াবেন শুভশ্রী? 'বাড়িতে দুটো বাচ্চা…', যা বললেন বিধায়ক স্বামী রাজ চক্রবর্তী

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে ধুমধাম করে সামাজিক বিয়ে সারেন রূপসা-সায়নদীপ। বিয়ের মাস ঘুরতেই মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন। সেই নিয়ে কম কটাক্ষ-বিদ্রুপের মুখে পড়তে হয়নি রূপসাকে। যদিও অন্তঃসত্ত্বা রূপসা কোনওরকম নেতিবাচক ভাবনায় কান দেননি। স্পষ্ট বলেছেন, ‘আমি কোনও ভুল করিনি’। সামাজিক বিয়ের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন দু'জনে। বিয়ের প্রস্তুতির মাঝেই প্রেগন্যান্সির সুখবর জানতে পারেন নায়িকা।

মা হওয়ার পর হিন্দুস্তান টাইমস বাংলাকে নায়িকা বললেন, ‘দারুণ অনুভূতি। অন্যরকম একটা ফিলিং, এটা কাউকে বলে বোঝাতে পারব না। এতদিন পেটের মধ্যে যে পা দুটো আমাকে লাথি মারছিল সেটা এখন সামনে দেখতে পাচ্ছি। সায়নও খুব খুশি, খুব উত্তেজিত।’