জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’। একদিকে যেমন ক্ষমতার লড়াই তেমন অন্যদিকে শাওনের মিষ্টি প্রেম, সবকিছু মিলিয়ে বেশ সুন্দর এগিয়ে চলছে এই ধারাবাহিকের গল্প। যদিও কিছুদিন আগেই ধারাবাহিকে একটি বড় পরিবর্তন নিয়ে এসেছেন নির্মাতারা।

প্রথম থেকে শাওনের পিসির চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল চান্দ্রেয়ী ঘোষকে। কিন্তু খুব সম্প্রতি এই চরিত্রে আর চান্দ্রেয়ী অভিনয় করছেন না বরং তার পরিবর্তে অভিনয় করছেন নন্দিনী চট্টোপাধ্যায়। এর আগেও বিভিন্ন ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে নন্দিনীকে।
আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমো মুক্তি পেয়েছে, যা দেখে নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে নতুন চরিত্রের। যদিও সম্পূর্ণ নতুন চরিত্র নয় কারণ এই চরিত্রের কথা আগেও উল্লেখ হয়েছে ধারাবাহিকে। এই চরিত্রটি খুব সম্ভবত শাওনের মায়ের চরিত্র।
ধারাবাহিকের প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, ভাইয়ের থেকে রাজ্যপাট নিজের হাতে নিয়ে হাসিতে ফেটে পড়ছে শাওনের পিসি। সে তার ষড়যন্ত্রে সফল হয়েছে। এবার শাওনকে শেষ করে দেওয়ার পালা। কিন্তু পিসির এই বড় ষড়যন্ত্র আর সফল হবে না কারণ শাওনকে বাঁচাতে চলে এসেছে তার শুভাকাঙ্ক্ষী।
আরও পড়ুন: পিছিয়ে যায় ছবি মুক্তি, এবার ঘোষণা নতুন তারিখ, কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?
যদিও এই শুভাকাঙ্ক্ষীকে সেটা এখনো দেখানো হয়নি অথবা এই চরিত্রে অভিনয় করবেন সেটাও জানানো হয়নি চ্যানেলের তরফ থেকে। তবে যতটুকু প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, সেটা দেখে স্পষ্ট শাওনের পিসিকে এবার শায়েস্তা করতে আসতে চলেছে শাওনের মা। শাওন ছোটবেলা থেকেই মাকে দেখেনি তাই মায়ের পরিচয় তার কাছে একেবারেই অজানা।
এই নতুন চরিত্র আসার পর খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকে একটা নতুন বদল আসতে চলেছে। অন্যদিকে শাওন আস্তে আস্তে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিতে সক্ষম হচ্ছে। এর মধ্যে অতীতের সম্মুখীন হতে হবে সকলকে। কতটা প্রভাব পড়বে সকলের জীবনে? এই নতুন চরিত্রেই বা কে অভিনয় করবেন সবটাই জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।
{{/usCountry}}এই নতুন চরিত্র আসার পর খুব স্বাভাবিকভাবেই ধারাবাহিকে একটা নতুন বদল আসতে চলেছে। অন্যদিকে শাওন আস্তে আস্তে শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিতে সক্ষম হচ্ছে। এর মধ্যে অতীতের সম্মুখীন হতে হবে সকলকে। কতটা প্রভাব পড়বে সকলের জীবনে? এই নতুন চরিত্রেই বা কে অভিনয় করবেন সবটাই জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।
{{/usCountry}}