সাত পাকে বাঁধা ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে শাওনের বিয়ে নিয়ে গোটা বাড়ি মেতে রয়েছে। কিন্তু যার বিয়ে তার মুখে একটুও হাসি নেই কারণ সে এই বিয়েতে একেবারেই খুশি নয়। কিন্তু বাবার কথা ভেবে সে কিছুই বলতে পারছে না। এক প্রকার বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে।
‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে শাওনের বিয়ে নিয়ে গোটা বাড়ি মেতে রয়েছে। কিন্তু যার বিয়ে তার মুখে একটুও হাসি নেই কারণ সে এই বিয়েতে একেবারেই খুশি নয়। কিন্তু বাবার কথা ভেবে সে কিছুই বলতে পারছে না। এক প্রকার বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় তাকে।
বিয়ের পিঁড়িতেই শাওনের বিয়ের পর্দা ফাঁস!
কিন্তু বিয়ের পিঁড়িতে যখন সিঁদুর দানের সময় আসে তখন আর নিজেকে ধরে রাখতে পারে না শাওন। সে নিজের টিকলি সরিয়ে সকলকে দেখিয়ে দেয় যে সে বিবাহিত। শাওনের সিঁথিতে সিঁদুর দেখে সকলে চমকে যায়। বিশেষ করে শাওনের বাবা। মেয়ের কাছে সে জানতে চায় কার নামের সিঁদুর পড়েছে সে?
বাবার রাগ দেখেও ভয় পায় না শাওন। সে বিয়ের পিঁড়ি থেকে উঠে যায় এবং ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় শুভর পাশে। শুভর হাত ধরে সকলকে জানিয়ে দেয় সে আগে থেকেই বিবাহিত এবং তার স্বামী শুভ। কিন্তু এত বড় আঘাত কি বাড়ির সকলে মেনে নিতে পারবে? শুভ কে মেনে নেবে শাওনের বাবা?
শুভ আর শাওনের এই নতুন পথচলা কতটা মসৃণ হবে? শুভর বাড়ির কেউ কি আদৌ মেনে নেবে শাওনকে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সাত পাকে বাঁধা ধারাবাহিকে আগামী ২৬ আর ২৭ জুলাই। তবে এই ভ্রম রেখে ভীষণ খুশি দর্শকরা কারণ এতদিনে সেই বহু প্রতীক্ষিত দৃশ্য সকলের সামনে এসেছে যার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সকলে।
‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকের হাত ধরে আবার ছোট পর্দায় ফিরে এসেছেন রাহুল মজুমদার। বিপরীতে অভিনয় করেন নবাগতা সম্পূর্ণা রক্ষিত। ইতিমধ্যেই এই জুটিকে দর্শকরা বেশ পছন্দ করেছেন এবং গ্রহণ করেছেন।