...
...
Next Story

Sabitri Chatterjee: ৮৯ বছরেও সংসার পাতার স্বপ্ন দেখেন সাবিত্রী চট্টোপাধ্যায়

Sabitri Chatterjee: ৮৯ বছর বয়সী সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও কি সাবলীল ভাবে নিজের মনের কথা বলেন সকলের সামনে। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত, সাবিত্রী চট্টোপাধ্যায় চিরকালই স্পষ্ট বক্তা।

Published on: Jul 15, 2026, 16:33:07 IST
Advertisement

Sabitri Chatterjee: ৮৯ বছর বয়সী সাবিত্রী চট্টোপাধ্যায় এখনও কি সাবলীল ভাবে নিজের মনের কথা বলেন সকলের সামনে। ব্যক্তিগত জীবন হোক অথবা পেশাগত, সাবিত্রী চট্টোপাধ্যায় চিরকালই স্পষ্ট বক্তা। জীবনের প্রথম দিন থেকেই তিনি যেভাবে কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন, তার জন্যই হয়তো আজও তিনি চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন।

৮৯ বছরেও সংসার পাতার স্বপ্ন দেখেন সাবিত্রী
৮৯ বছরেও সংসার পাতার স্বপ্ন দেখেন সাবিত্রী

ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত হলেও বারবার প্রেম এসেছে তাঁর জীবনে। এই প্রসঙ্গে তিনি একাধিকবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, জীবনে প্রেম হয়তো অনেকবার এসেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা আর গিয়ে পর্যন্ত গড়ায়নি। মজার ছলে তিনি কেউ বলেছেন, প্রেম করতে গিয়েই দেখলাম যে সেই মানুষটার একটা বউ আছে তাই আর বিয়ে করা হলো না। নাম উল্লেখ না করলেও অনেকে ভাবেন সাবিত্রী চট্টোপাধ্যায় এই কথার মাধ্যমে উত্তম কুমারকেই বোঝান।

আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে

সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের তরফ থেকে বাংলা সিনেমা জগতের প্রবীণ শিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং যিশু সেনগুপ্ত। অনুষ্ঠানে সকলের সঙ্গে হাজির ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও।

আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?

এরপর সাবিত্রী বলেন, ‘বাড়িতে অতিথি জল না খেলে নাকি সেই বাড়িতে বিয়ে হয় না তাই আমার বাড়িতে যেই আসুক না কেন আমি বলি যে অন্তত জলটা খেয়ে যান তাহলে যদি আমার বিয়ে হয়।’ সাবিত্রীর এই কথা শুনে উপস্থিত সকলে হো হো করে হেসে উঠেন।

প্রসঙ্গত, সাবিত্রী চট্টোপাধ্যায় সর্বশেষ অভিনয় করেছিলেন ‘চিরসখা’ ধারাবাহিকে। কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যুর পর ধারাবাহিক আচমকা মাঝপথে বন্ধ হয়ে যায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks