ফেলুদা চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি, যদিও একটা বয়সের পর তিনি নিজেই এই চরিত্র থেকে সরে দাঁড়ান। তবে আবার সত্যজিৎ রায়ের গল্পে দেখতে পাওয়া যাবে সব্যসাচীকে।

সত্যজিৎ রায়ের ছোট গল্প অনুকরণে সন্দীপ রায়ের পরিচালনায় একাধিক টিভি সিরিজ বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সত্যজিতের প্রিয় গল্প, সত্যজিতের গপ্পো, এইসবের হাত ধরে সত্যজিৎ রায়ের গল্প খুব সহজে মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। এবার নির্বাচিত কিছু ছোটগল্পকে নিয়ে আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন সন্দীপ রায়।
আরও পড়ুন: সোহিনীকে ‘প্রিভিলেজ’ কটাক্ষ নন্দিনীর, মেয়ের হয়ে মুখ খুললেন তাপস পত্নী
জানা গিয়েছে, সন্দীপ রায়ের পরিচালিত এই প্রজেক্টের অন্যতম প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। এর আগেও বহু প্রজেক্টে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এবার আবার সেই ম্যাজিক তৈরি করার সময়।
যদিও এই প্রজেক্ট ছোট পর্দার জন্যই তৈরি হচ্ছে কিনা সেটা এখনো চূড়ান্ত হয়নি তবে সব্যসাচী চক্রবর্তী যে প্রজেক্টটির অন্যতম অংশ হয়ে থাকবেন সেটা একেবারে নিশ্চিত। তবে সত্যজিৎ রায়ের ঠিক কোন গল্পে সব্যসাচীকে অভিনয় করতে দেখা যাবে সেটা জানা যায়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকেই শুরু হতে পারে এই প্রজেক্ট-এর কাজ।
আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?
{{/usCountry}}আরও পড়ুন: 'আমাকে দেখে বিচার করো না', সন্তানদের জন্য কোন বার্তা দিলেন কাঞ্চন?
{{/usCountry}}প্রসঙ্গত, সব্যসাচী সর্বশেষ অভিনয় করেছেন অচিন্ত্য আইচ ফ্রাঞ্চাইজির সর্বশেষ সিরিজে। এই সিরিজে আইনজীবী চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী। অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।