সাইনা চট্টোপাধ্যায়, এই মুহূর্তে ‘কনে দেখা আলো’ ধারাবাহিককে অভিনয় করছেন তিনি। যদিও ধারাবাহিকটির শুটিং সম্পতি শেষ হয়ে গিয়েছে, কিছুদিনের মধ্যে দেখানো হবে ধারাবাহিকের অন্তিম পর্ব। যে মেয়েটি আজ সিরিয়ালের সঙ্গে বাস্তবের পার্থক্য করতে শিখেছে সেই সাইনা ছোটবেলায় বাবাকে মার খেতে দেখে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিল।

সাইনার বাবা অভিষেক চট্টোপাধ্যায় যে টলিউড ইন্ডাস্ট্রির বিশাল বড় মাপের একজন তারকা ছিলেন, সে কথা সকলেই জানেন। এক সময় একের পর এক সিনেমায় অভিনয় করেছেন অভিষেক। কখনও মুখ্য চরিত্রে কখনও আবার দ্বিতীয় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে তাঁকে। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি অভিষেককে বহুবার করতে হয়েছে অ্যাকশন দৃশ্যে অভিনয়।
আরও পড়ুন: 'শুধু ১৫ শতাংশ মানুষই চর্চা করে বাকিরা...', অভিকার জন্মদিনের ছবি নিয়ে যা বললেন রণজয়
অভিষেকের সেই অ্যাকশন দৃশ্য দেখে ছোটবেলায় সাইনার মনে কি প্রভাব পড়েছিল সেটাই এবার দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে বললেন অভিনেত্রী। খুব সম্প্রতি জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রে যারা অভিনয় করেন তাঁদের নিয়ে হয়েছিল দাদাগিরির একটি স্পেশাল এপিসোড। এই এপিসোডে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন সাইনা চট্টোপাধ্যায়।
বাবার অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেবকে সাইনা বলেন, ‘আমি খুব ছোটবেলায় বাবার সিনেমা দেখেছিলাম যেখানে দেখেছিলাম বাবা খুব মার খাচ্ছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে বাবার ছবি দেখা বন্ধ করে দিয়েছিলাম। বাবার কোনও ছবি আমি দেখতাম না।’
{{/usCountry}}বাবার অর্থাৎ অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি নিয়ে কথা বলতে গিয়ে দেবকে সাইনা বলেন, ‘আমি খুব ছোটবেলায় বাবার সিনেমা দেখেছিলাম যেখানে দেখেছিলাম বাবা খুব মার খাচ্ছে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে বাবার ছবি দেখা বন্ধ করে দিয়েছিলাম। বাবার কোনও ছবি আমি দেখতাম না।’
{{/usCountry}}আরও পড়ুন: বাংলার পর এবার হিন্দিতে পদার্পণ সৃজার, কার বিপরীতে অভিনয় করবেন তিনি?
অভিনেত্রী আরও বলেন,' এরপর বেশ কয়েক বছর কেটে যায়। এক সময় আমার বন্ধুরা বলতো যে আমি আমার বাবার কাজ কেন দেখি না। বাবার কাজ দেখা উচিত। আমারও মনে হল যে সবাই ঠিক কথা বলছে। এরপর বাবার একটা সিনেমা দেখতে বসেছিলাম, সেখানেও দেখছি আমার বাবা মার খাচ্ছে।' সাইনার কথা শুনে উপস্থিত সকলেই হাসতে থাকেন। সাইনার কাজের প্রশংসা করে দেব দাদাগিরির গোটা টিমের তরফ থেকে সাইনাকে আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানান।