...
...
Next Story

ছোট পর্দার পর এবার ওটিটিতে সাইনা, বিপরীতে থাকবেন কে?

শুধু অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবেও নিজের আলাদা পরিচিতি গঠন করেছেন সাইনা চট্টোপাধ্যায়। খুব সম্প্রতি জি বাংলার কনে দেখা আলো ধারাবাহিকে লাজু চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

Published on: Nov 28, 2026, 18:30:18 IST
Advertisement

শুধু অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হিসেবে নয়, একজন অভিনেত্রী হিসেবেও নিজের আলাদা পরিচিতি গঠন করেছেন সাইনা চট্টোপাধ্যায়। খুব সম্প্রতি জি বাংলার ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে লাজু চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। সোমরাজ-সাইনার এই জুটিকে ছোট পর্দায় আবার ফিরিয়ে আনা হোক, এই আবেদন বার বার করেছেন দর্শক মহল।

ছোট পর্দার পর এবার ওটিটিতে সাইনা
ছোট পর্দার পর এবার ওটিটিতে সাইনা

তবে সোমরাজ অন্য ধারাবাহিকে ফিরলেও সাইনা আপাতত ছোট পর্দায় ফিরছেন না। বরং এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। হইচই-এর পর্দায় খুব তাড়াতাড়ি আছে নতুন ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ তারিনীচরণ’। এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সব্যসাচী চৌধুরী।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজেই সব্যসাচীর বিপরীতে অভিনয় করবেন সাইনা। খুব স্বাভাবিকভাবেই ডিজিটাল প্লাটফর্মে কাজ করার জন্য ভীষণ উৎসাহী অভিনেত্রী। আগামী মাস অর্থাৎ ডিসেম্বরই শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং।

শুটিং হবে উত্তরবঙ্গের দার্জিলিং-এ। পাহাড়ের কোলে একদম রহস্যময় এক গল্প দর্শকদের উপহার দেবেন কমলেশ্বর। তবে এই গল্পে সব্যসাচীর পাশাপাশি সাইনার গুরুত্ব কতটা, সেটা সিরিজের ঝলক দেখলেই বোঝা যাবে।

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

এরপর লাজু চরিত্রে সাইনার অভিনয় ছিল প্রশংসার যোগ্য। পড়াশোনার পাশাপাশি তিনি যেভাবে নিজের অভিনয় চালিয়ে যাচ্ছেন, তাতে আগামী দিনে তিনি যে নিজেকে একটি বড় জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবেন তা বলাই বাহুল্য।

তবে সাইনার সঙ্গে সব্যসাচী এই প্রথম জুটি বাঁধতে চলেছেন, গল্পের পাশাপাশি একটি নতুন জুটি উপহার পাবেন দর্শকরা। একদম অন্যরকম রহস্যময় গল্প, সঙ্গে নতুন গোয়েন্দা সব্যসাচী, সবমিলিয়ে ‘ডিটেকটিভ তারিনীচরণ’ যে বেশ কয়েকটি চমক একসাথে আনতে চলেছে তা বলাই বাহুল্য।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks