পান মশলার বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না তারকাদের। কিছুদিন আগেই অজয় দেবগন, শাহরুখ খান এবং টাইগার শ্রফ পেয়েছিলেন আইনি নোটিশ। এবার সেই তালিকায় নাম উঠলো সলমন খানের। রাজস্থান রাজ্য ক্রেতা সুরক্ষা কমিশন ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে সামন খান এবং রাজশ্রী পান মশলা প্রস্তুতকারী সংস্থাকে।

ভাইজান এবং ওই পান মশলা প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন যোধপুরের বাসিন্দা গজেন্দ্রকুমার। অভিযোগকারী দাবি, বিজ্ঞাপনে সলমন খানকে বলতে শোনা যায়, ওই প্যাকেটে নাকি দামি কেশর এবং এলাচ আছে। তারকাদের এই কথায় সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং নেশাগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন: অন্যায়ের প্রতিবাদে মিমির ‘তাণ্ডব’, কাদের বিরুদ্ধে হবে এই লড়াই?
অভিযোগকারীর অভিযোগ অনুযায়ী, এই সমস্ত পান মশলা শুধুমাত্র বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, তারকাদের বিজ্ঞাপন দেখে ছোট ছোট ছেলেরাও এই পান মশলা কিনে খাচ্ছে যার ফলে অদূর ভবিষ্যতে মুখের ক্যানসারের মতো রোগে আক্রান্ত হচ্ছে তারা।
তবে এখানেই শেষ নয়, যোধপুর জেলা ক্রেতা সুরক্ষা কমিশনে ভাইজানের তরফ থেকে যে আইনের কাগজপত্র জমা পড়েছে সেখানে অভিনেতার সই নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তিনি সলমনকে সশরীরে হাজিরার দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। অভিযোগকারীর সন্দেহ, যে সই রয়েছে কাগজে সেটা আদৌ সলমন খানের নিজের নয়।
তবে এই আবেদন জেলা কমিশন খারিজ করে দেওয়ার পর অভিযোগকারী রাজ্য কমিশনের দ্বারস্থ হন। আপাতত এই বিষয় নিয়ে জেলা আদালতকে কোনও রায় না দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য কমিশন। অভিনেতার তরফ থেকে আবেদন জমা করার পর আপাতত এই মামলায় সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে রাজস্থান হাইকোর্টের তরফ থেকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে।
{{/usCountry}}তবে এই আবেদন জেলা কমিশন খারিজ করে দেওয়ার পর অভিযোগকারী রাজ্য কমিশনের দ্বারস্থ হন। আপাতত এই বিষয় নিয়ে জেলা আদালতকে কোনও রায় না দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য কমিশন। অভিনেতার তরফ থেকে আবেদন জমা করার পর আপাতত এই মামলায় সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে রাজস্থান হাইকোর্টের তরফ থেকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের ১৯ জানুয়ারি ধার্য করা হয়েছে।
{{/usCountry}}আরও পড়ুন: ‘দাদাগিরি’তে বসলো প্রেমের আসর, দেবের পাগলু ফ্যান শিখে নিল প্রপোজ করার টেকনিক
প্রসঙ্গত, এর আগে বিমল পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্য আইনি বিপাকে জড়িয়েছেন শাহরুখ খান থেকে অজয় দেবগন। বড় বড় তারকারা যদি এইভাবে নেশার জিনিসের বিজ্ঞাপন করেন তাহলে সাধারণ মানুষ কি শিখবে, এই প্রশ্ন তুলেছিল খাদ্য সুরক্ষা দপ্তর। যদিও তারকাদের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনে অভিনয় করা তাঁদের কাজ। যে পণ্যের বিজ্ঞাপন হচ্ছে সেই পণ্যে কি রয়েছে সেটা কখনোই জানা সম্ভব নয় তাঁদের।