সলমন খান মাঝেমধ্যেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। কফি উইথ করণ- এর শো হোক বা বিগ বস, ভাইজান নিজের ব্যক্তিগত জীবন মাঝে মধ্যেই তুলে ধরেন সকলে সামনে। তবে এবার নিজের নয় বরং বাবার ব্যক্তিগত কিছু ঘটনা সকলের সামনে তুলে ধরলেন তিনি। সলমন জানালেন, তাঁর ঠাকুরদার নাকি একেবারেই মত ছিল না সেলিম খানের বিয়েতে।

সম্প্রতি বিগ বসের একটি পর্ব চলাকালীন সলমন খানকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে দেখা যায়। অভিনেতা জানান, তিনি সম্প্রতি নিজের বাবার কাছে ক্ষমা চেয়েছেন যদি কখনও তিনি বাবাকে হতাশ করে থাকেন বা এমন কিছু বলে থাকেন যা বাবাকে কষ্ট দিয়েছে।
আরও পড়ুন: 'ছোটবেলার পূজো খুব একটা মিস করি না', স্মৃতির পাতা উল্টোতে গিয়ে বললেন রণজয়
এরপর তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে বলতে জানান, তাঁর দাদুর প্রবল আপত্তি ছিল সেলিম খানের বিয়েতে। তবে এই আপত্তি ধর্মীয় কারণে ছিল না বরং ছিল একেবারে অন্য একটি কারণে। সলমন খানের দাদু একেবারে চাননি তাঁর মেয়ে চলচ্চিত্র জগতের কাউকে বিয়ে করুক আর তাই তিনি ভীষণ আপত্তি জানিয়েছিলেন।
ভাইজান বলেন, ‘আমার বাবা-মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদু ভীষণ অসন্তুষ্ট ছিলেন কারণ তিনি চাননি যে আমার মা একজন সুদর্শন এবং অভিনেতা হতে আগ্রহী একজন ব্যক্তিকে বিয়ে করুক। চলচ্চিত্র জগতের কাউকে বিয়ে করাটা একেবারেই পছন্দ ছিল না আমার দাদুর। যদিও আমার মায়ের ভাই বোনেরা এই বিয়েতে ভীষণ খুশি ছিলেন। সকলে আমার বাবাকে পছন্দ করতেন কিন্তু আমার দাদু ভাববেন যে মেয়ে কীভাবে এই পরিবেশে থাকবে।’
{{/usCountry}}ভাইজান বলেন, ‘আমার বাবা-মায়ের যখন বিয়ে হয়েছিল তখন আমার দাদু ভীষণ অসন্তুষ্ট ছিলেন কারণ তিনি চাননি যে আমার মা একজন সুদর্শন এবং অভিনেতা হতে আগ্রহী একজন ব্যক্তিকে বিয়ে করুক। চলচ্চিত্র জগতের কাউকে বিয়ে করাটা একেবারেই পছন্দ ছিল না আমার দাদুর। যদিও আমার মায়ের ভাই বোনেরা এই বিয়েতে ভীষণ খুশি ছিলেন। সকলে আমার বাবাকে পছন্দ করতেন কিন্তু আমার দাদু ভাববেন যে মেয়ে কীভাবে এই পরিবেশে থাকবে।’
{{/usCountry}}অভিনেতা আরও বলেন, ‘আমার দাদু আমার বাবার সঙ্গে পাঁচ বছর কথা বলেননি। সোহেলের জন্মের সময় দাদু মিষ্টি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি তখন আফসোস করেছিলেন নিজে নাতি নাতনিদের বড় হতে দেখতে পারলেন না তিনি। এই আফসোস তিনি শেষ সময় পর্যন্ত করেছিলেন।’
আরও পড়ুন: অমিতাভের সঙ্গে কাজ করার জন্য ১ টাকা বেশি দাবি করেছিলেন নানা, কোন ছবি জানেন?
অভিনেতা বলেন, ‘মাঝেমধ্যে আমার বাবা-মায়ের যখন ঝগড়া হতো, মা তখন বাড়ি ফিরে যেতে চাই তো কিন্তু আমার দাদু কোনদিন প্রশ্রয় দেননি। তিনি সবসময় বলতেন নিজের বাড়িতে ফিরে যেতে। বাপের বাড়িতে সব সময় আসা যাবে কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া করে নয়, এমনটাই বলতেন দাদু।’
সেলিম খান ও সালমা খানের প্রেমের গল্প
সেলিম খান ও সালমা খানের প্রেমের গল্প শুরু হয়েছিল যখন সালমা (জন্ম নাম সুশীলা চরাক) এবং সেলিম একে অপরের বিপরীতে একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। দুজনের মধ্যে প্রেম হয় এবং ১৯৬৪ সালে তারা বিয়ে করেন। বিয়ের পর সুশীলা সালমা নামটি গ্রহণ করেন। এই দম্পতির চার সন্তান হয় সলমন, আরবাজ, সোহেল খান এবং তাদের কন্যা আলভিরা অগ্নিহোত্রী।