...
...
Next Story

Salman Khan: বিপাকে ভাইজানের প্রতিবেশী! সলমনের বিরুদ্ধে করা পোস্ট সরানোর নির্দেশ হাইকোর্টের

Salman Khan: সলমন খানের পানভেলের ফার্ম হাউসের প্রতিবেশী কেতন কক্কর। এই প্রতিবেশীর সঙ্গে ভাইজানের বিবাদ বহু বছরের। সলমনের বিরুদ্ধে করা বেশ কিছু পোস্ট করেছিলেন ভাইজানের এই প্রতিবেশী, যা নিয়ে তৈরি হয়েছিল সমস্যা।

Published on: Jun 11, 2026, 22:24:51 IST
Advertisement

Salman Khan: সলমন খানের পানভেলের ফার্ম হাউসের প্রতিবেশী কেতন কক্কর। এই প্রতিবেশীর সঙ্গে ভাইজানের বিবাদ বহু বছরের। সলমনের বিরুদ্ধে করা বেশ কিছু পোস্ট করেছিলেন ভাইজানের এই প্রতিবেশী, যা নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। এবার ভাইজানের পক্ষে রায় দিল বোম্বে হাইকোর্ট। সলমনের বিরুদ্ধে করা সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়ার নির্দেশ দিল আদালত।

সলমনের বিরুদ্ধে করা পোস্ট সরানোর নির্দেশ হাইকোর্টের
সলমনের বিরুদ্ধে করা পোস্ট সরানোর নির্দেশ হাইকোর্টের

সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, বিচারপতি শর্মিলা দেশমুখের একক বেঞ্চ প্রশ্ন তুলেছে, নিজেদের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে না জানিয়ে কেন কেউ সোশ্যাল মিডিয়ায় সেটি কনটেন্ট হিসেবে ব্যবহার করবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুযোগ কাউকে, এমনকি সেলিব্রিটিদের সম্পর্কেও মানহানিকর কন্টেন্ট পোস্ট করার অধিকার দেয় না।

আরও পড়ুন: বড় পর্দায় আসছে ‘হীরক রানীর দেশে’, নাম ভূমিকায় জয়াপ্রদা, থাকছে আর কোন কোন চমক?

হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ভাইজানের বিরুদ্ধে করা প্রত্যেকটি পোস্ট মুছে ফেলতে হবে। যদি প্রতিবেশীর কোনও কনটেন্ট তৃতীয় পক্ষ আপলোড করে থাকে, তাহলে সে ক্ষেত্রেও একই নিয়ম জারি থাকবে।

কেতনের অভিযোগ

সলমন খানের বিরুদ্ধে কেতন অভিযোগ জানিয়েছিলেন, ভাইজান পরিবেশগত নিয়ম লঙ্ঘন করছেন এবং জোরপূর্বক তার সম্পত্তিতে প্রবেশে বাধা দিয়েছেন। কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানোর পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। অন্যদিকে সলমন আদালতকে জানিয়েছিলেন, যে অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন: ছকভাঙা চরিত্রে ধরা দিতে চলেছেন পরমব্রত-পায়েল, পুজোয় আসছে বড় চমক

কিন্তু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সলমন খানের আইনজীবী বলেছিলেন, এই অভিযোগ বিবাদীর মনগড়া। যথাযথ প্রমাণ নেই। যে বাড়িতে হিন্দু-মুসলিমদের মধ্যে বিয়ে হয় তাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ আনা যায় না। সলমন খানের পরিবার প্রত্যেকটি উৎসব সমান শ্রদ্ধায় পালন করেন। তাই এই সমস্ত অভিযোগ আনা অযৌক্তিক।

প্রসঙ্গত, আদালত আগামী ৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এসব কিছুর মধ্যেই খুব সম্প্রতি কাছের এক বন্ধুকে হারিয়েছেন সলমন খান। শ্মশানে ভাইজানকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এই দিন ভাইজানের সঙ্গে ছিলেন হেলেন, অর্পিতা এবং সোহেল।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe