...
...
Next Story

ভক্তের পায়ের উপর দিয়ে চলে গেল গাড়ি, ড্রাইভারকে ধমক সলমনের

গোটা ভারতবর্ষ তো বটেই গোটা মুম্বই জুড়ে গণেশ চতুর্থ পালন হয়েছে ধুমধাম করে। যেহেতু মায়া নগরীর একটি অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী, তাই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদেরও দেখতে পাওয়া যায় গনেশ আরাধনায় মেতে থাকতে। কিন্তু এই উৎসবের মরশুমেই ঘটে গেল এক দুর্ঘটনা।

Published on: Sep 18, 2026, 22:00:45 IST
Advertisement

গোটা ভারতবর্ষ তো বটেই গোটা মুম্বই জুড়ে গণেশ চতুর্থ পালন হয়েছে ধুমধাম করে। যেহেতু মায়া নগরীর একটি অন্যতম বড় উৎসব গণেশ চতুর্থী, তাই সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদেরও দেখতে পাওয়া যায় গনেশ আরাধনায় মেতে থাকতে। কিন্তু এই উৎসবের মরশুমেই ঘটে গেল এক দুর্ঘটনা।

ড্রাইভারকে ধমক সলমনের
ড্রাইভারকে ধমক সলমনের

গণপতি উৎসব উপলক্ষে গত বৃহস্পতিবার আশীষ শেলারের বাসভবনে এসেছিলেন ভাইজান অর্থাৎ সলমন খান। খুব স্বাভাবিকভাবেই অভিনেতাকে দেখতে বাড়ির বাইরে ভিড় করেছিলেন অগণিত ভক্ত। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে আসতে রীতিমতো বেগ পেতে হয় সলমন খানকে।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর থেকে স্টার জলসায় আসছে ‘আশীর্বাদ’, কপাল পুড়ল কোন ধারাবাহিকের?

কোনও রকমে অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়ে আসতে গিয়ে ঘটে যায় একটি অভিপ্রেত ঘটনা। সলমন খানের গাড়ির নিচে পড়ে যায় এক খুদে ভক্তের পা। যদিও পরিস্থিতি খারাপ হওয়ার আগেই গাড়ি থামানো হয় অভিনেতাকে। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের ভিডিও ভাইরাল।

ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, কোনও রকমে ভিড় সামলে ভাইজানের গাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেই সময় এক অনুরাগীর পা গাড়ি নিচে চলে আসে। সঙ্গে সঙ্গে ওই অনুরাগী চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে দেওয়া হয়। গাড়িতে বসেই চালককে ধমক দিয়ে ঠিক ভাবে গাড়ি চালানোর জন্য বলেন অভিনেতা।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে খুব স্বাভাবিকভাবেই ওই ভক্তের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে অনেকেই আবার ভাইজানের ব্যবহারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে এও বলেছেন, এত ভিড়ের মধ্যে গাড়ি এগিয়ে নিয়ে যাওয়াটাই সমস্যার। এমন ঘটনা হতেই পারে।

সলমন বর্তমানে বিগ বস ২০ সঞ্চালনা করছেন এবং একই সাথে তার আসন্ন ছবি 'এসভিসি৬৩'-এর শুটিংও করছেন। ভামসি পাইদিপল্লি পরিচালিত এই অ্যাকশন থ্রিলারটির মাধ্যমে দক্ষিণ ভারতীয় তারকা নয়নতারার সাথে তার প্রথম পর্দায় কাজ করার সুযোগ হবে। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে দিল রাজু প্রযোজিত ছবিটি ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনেতাটির হাতে ‘মাতৃভূমি’ ছবিটিও রয়েছে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটি প্রাথমিকভাবে এই বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু তারপর থেকে তা স্থগিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks