...
...
Next Story

Salman Khan: ফের সঞ্চালনায় ফিরছেন সলমন, আসছে ‘বিগ বস সিজন ২০’, এবারের প্রতিযোগীরা কারা?

Salman Khan: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং সফল রিয়ালিটি শো বিগ বস। বছরের পর বছর সলমন খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি এগিয়ে চলেছে সগৌরবে। ১৯টি সফল সিজনের পর এবার আসতে চলেছে বিগ বস সিজন ২০।

Published on: Jun 12, 2026, 14:46:02 IST
Advertisement

Salman Khan: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং সফল রিয়ালিটি শো ‘বিগ বস’। বছরের পর বছর সলমন খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি এগিয়ে চলেছে সগৌরবে। ১৯টি সফল সিজনের পর এবার আসতে চলেছে ‘বিগ বস সিজন ২০’। ইতিমধ্যে নির্মাতারা আগামী সিজনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাবে ‘বিগ বস ২০’।

ফের সঞ্চালনায় ফিরছেন সলমন, আসছে ‘বিগ বস সিজন ২০’
ফের সঞ্চালনায় ফিরছেন সলমন, আসছে ‘বিগ বস সিজন ২০’

ভ্যারাইটি ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘বিগ বস ২০’- এর শ্যুটিং। এই রিয়ালিটি শোয়ে ফেরার আগে নিজের আসন্ন ছবির কাজ শেষ করে নিতে চাইছেন ভাইজান। তারপরেই তিনি পুরোদমে বিগ বস সঞ্চালনার দায়িত্ব নিজের কাছে তুলে নেবেন আবার।

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

‘বিগ বস ২০’- এর প্রতিযোগী হিসেবে কাদের দেখা যাবে সেটা এখনও ঠিক হয়নি। তবে জানা গিয়েছে, কাস্টিং টিম ইতিমধ্যেই বেশ কয়েকজন টেলিভিশন তারকাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তবে এই বছর দেখতে পাওয়া যাবে নতুন কিছু মুখ। শুধু তাই নয়, এই বছর বিগবস ফিরিয়ে আনবেন পুরনো কিছু প্রতিযোগীদেরও।

বোঝাই যাচ্ছে, বিগ বস আগামী দিন দর্শকদের উপহার দিতে চলেছে বেশ কিছু চমক। তবে শ্যুটিং চলাকালীন সলমন খানের নিরাপত্তার দিকে কড়া নজর থাকবে চ্যানেলের। অন্যদিকে ভাইজানের টিমের তরফ থেকেও নিশ্চিত করা হচ্ছে যাতে কোনও রকম সমস্যা ছাড়াই বা বিলম্ব ছাড়াই এই অনুষ্ঠানের শ্যুটিং এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সঠিক সময়ে দর্শকরা টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি দেখতে পান।

সলমনের আসন্ন প্রজেক্ট

আপাতত সলমন তাঁর পরবর্তী প্রজেক্ট ‘মাতৃভূমি’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। তবে ছবিটি কবে মুক্তি পাবে সেটা এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks