...
...
Next Story

প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও নিরাপত্তার বলায় পেরিয়ে ছোট্ট ভক্তকে আদর করলেন সলমন

এই মুহূর্তে বলিউডের অনেক তারকাদের রয়েছে প্রাণ সংশয়। যেভাবে একের পর এক হুমকির চিঠি এবং ফোন আসছে, তাতে আগামী বেশ কিছু মাস বলিউড তারকাদের সমাবেশ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে।

Published on: Nov 28, 2026, 12:59:33 IST
Advertisement

এই মুহূর্তে বলিউডের অনেক তারকাদের রয়েছে প্রাণ সংশয়। যেভাবে একের পর এক হুমকির চিঠি এবং ফোন আসছে, তাতে আগামী বেশ কিছু মাস বলিউড তারকাদের সমাবেশ এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুম্বই পুলিশের তরফ থেকে। যেখানে অতিরিক্ত ভিড় থাকবে, সেখানে তারকাদের না যাওয়ার জন্যই অনুরোধ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু এত কড়া নিরাপত্তা সত্ত্বেও ভাইজানের একটি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল যা দেখে মন ভালো হয়ে গেল সকলের।

নিরাপত্তার বলায় পেরিয়ে ছোট্ট ভক্তকে আদর করলেন সলমন
নিরাপত্তার বলায় পেরিয়ে ছোট্ট ভক্তকে আদর করলেন সলমন

শুক্রবার সন্ধ্যায় চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে বিমানবন্দরে দেখতে পাওয়া যায় ভাইজানকে। খুব সম্ভবত মাতৃভূমি ছবির প্রচারের কাজ সেরে ফিরছিলেন তিনি। প্রতিবারের মতো সলমন খানের চারিপাশে ছিল কড়া নিরাপত্তা। ছবি শিকারীরা দূর থেকে ছবি তুলছিলেন। ঠিক যে সময় সলমন ছবি তোলার জন্য পোজ দিয়েছিলেন ঠিক সেই সময় একটি ছোট্ট ছেলে অভিনেতার কাছে দৌড়ে যায়। আর শিশুটিকে দেখে সলমন খানও না হেসে থাকতে পারে না।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

ছেলেটি কাছে আসতেই সলমন তাঁকে আদর করেন এবং ছেলেটি চুমু খাওয়ার জন্য কাছে আসতেই ভাইজান তার কপালে একটি চুমু এঁকে দেন। খুব স্বাভাবিকভাবেই এমন একটি সুন্দর মুহূর্ত বাঁচতে পেরে শিশুটিও খুব খুশি ছিল। এরপর সকলের দিকে হাত নাড়িয়ে সলমন খান নিজের গাড়ির দিকে রওনা হন।

সম্প্রতি সলমন ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর অতিথি হিসেবে এসেছিলেন। পর্ব চলাকালীন, অভিনেতা স্বীকার করেন যে তিনি বাবা হতে চান এবং বলেন, ‘আমিও কোনো এক সময় সন্তান নিতে চাই। এটা সবচেয়ে অসাধারণ একটা ব্যাপার, এবং আপনার যখন সন্তান হয়েছিল তখন আমি খুব খুশি হয়েছিলাম। তাই, আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি একা; আপনার দুটি সুন্দর সন্তান আছে।’

আরও পড়ুন: সত্যি কি আসে স্বপ্নের রাজপুত্র? ভাগ্যলক্ষ্মীর জীবনের গল্প বলবে ‘তুমি আছো তাই’

সলমন খানের আসন্ন সিনেমা সম্পর্কে

সলমন তার আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তির অপেক্ষায় আছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সালমান খান এবং চিত্রাঙ্গদা সিং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং এটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাত থেকে অনুপ্রাণিত। এই যুদ্ধভিত্তিক সিনেমায় সলমন একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও এতে অভিনয় করেছেন জেসন থাম, হীরা সোহাল, অনুপ বিক্রম শাহী, জেইন শ, অভিলাষ চৌধুরী এবং যশপাল শর্মা সহ আরও অনেকে। ছবিটি ২০২৬ সালের ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks