Sambhavna Seth: বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন সম্ভাবনা, ছেলে হল না মেয়ে?

Sambhavna Seth: অবশেষে খুশির খবর শোনালেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বিয়ের ১০ বছর পর অবশেষে মা হলেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এল এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান। তারকা দম্পতি এই খুশির খবর ইতিমধ্যেই নিজেদের ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

Published on: Jun 4, 2026, 16:14:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sambhavna Seth: অবশেষে খুশির খবর শোনালেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ। বিয়ের ১০ বছর পর মা হলেন তিনি। অভিনেত্রীর কোল আলো করে এল এক পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান। তারকা দম্পতি এই খুশির খবর ইতিমধ্যেই নিজেদের ইনস্ট্রাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।

বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন সম্ভাবনা
বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন সম্ভাবনা

সম্ভাবনা একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে, তিনি এবং তাঁর স্বামী হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন এবং অভিনেত্রীর কোলে রয়েছে দুই যমজ সন্তান। উপরে বড় বড় করে লেখা জমজ সন্তানের পিতা-মাতা। পাশে দুটি বেলুন যার মধ্যে একটি নীল রঙের এবং অন্যটি গোলাপী। একটি ছেলে লেখা বেলুন এবং অন্যটি নিয়ে লেখা বেলুন।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

এই পোস্ট দেখেই স্পষ্ট হয়ে যায় যে ঈশ্বরের আশীর্বাদে একটি কন্যা এবং একটি পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করে এই তারকা দম্পতি লেখেন, ‘এই বছর আমাদের বাড়িতে মহা দীপাবলি আগেই এসে গিয়েছে। লক্ষী এবং গণেশ একসঙ্গে এসেছেন। মহাদেবের প্রতি আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। হর হর মহাদেব।’

চলতি বছরের এপ্রিল মাসে একটি পোস্ট করেছিলেন সম্ভবনা, যেখানে তিনি জানিয়েছিলেন স্যারোগেসির মাধ্যমে তিনি মা হতে চলেছেন। স্বামী অবিনাশের সঙ্গে একটি ছবি পোস্ট করে এই সুসংবাদ দিয়েছিলেন তিনি। এই ছবিতে সম্ভাবনা এবং তাঁর স্বামী একটি সংবাদপত্র ধরে আছেন।

সেই সংবাদপত্রে লেখা ছিল - স্যাম অ্যাভির বেবি। ব্রেকিং নিউজ। কামিং সুন। আমরা প্রেগন্যান্ট। অন্য একটি ছবিতে তিনি শিশুর জুতো শেয়ার করেছেন। এছাড়াও, তৃতীয় ছবিতে একটি কুকুর দেখা যাচ্ছে। তার সঙ্গে শিশুর আলট্রাসনোগ্রাফির ছবিও রাখা আছে।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

এই পোস্টের ক্যাপশনে সম্ভবনা শেঠ লিখেছিলেন- ‘আমরা গর্ভবতী। আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।’

সম্ভবনা শেঠের এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন সেলিব্রিটি থেকে শুরু করে ভক্তরা। উল্লেখ্য, বিয়ের পর মিসক্যারেজের কষ্ট সহ্য করেছেন নায়িকা, তবে এবার ঈশ্বরের আশীর্বাদে জোড়া আনন্দ এল অভিনেত্রীর জীবনে।