...
...
Next Story

একজন নয়, পাঁচজন পরিচালকের ছোঁয়ায় তৈরি ‘গণশত্রু’, বলবে কোন অজানা গল্প?

তবে এবার ‘গণশত্রু’ সিরিজের যে নতুন পোস্টার প্রকাশে এসেছে, তা থেকে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। পোস্টারে দেখা যাচ্ছে পাওলি দামের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে রয়েছেন আরো কলাকুশলী। পোস্টারের একপাশে বড় বড় করে লেখা, অঞ্জলিটা একই সাথে তবু হাত ধরতে ভয়। গণশত্রু পাড়ার কাকিমারাই হয়।

Published on: Oct 17, 2025, 17:15:29 IST
Advertisement

কিছুদিন আগেই পাওলি দাম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, যার মাধ্যমে প্রকাশ্যে এসেছিল জি ফাইভ ডিজিটাল প্লাটফর্মে একটি নতুন সিরিজ আসতে চলেছে, যার নাম ‘গণশত্রু’। তবে মোশন পোস্টার ছাড়া সেই সময় আর কিছুই প্রকাশ্যে আসেনি, ফলে এই সিরিজের গল্প বা বাকি তথ্য জানা সম্ভব ছিল না তখন।

একজন নয়, পাঁচজন পরিচালকের ছোঁয়ায় তৈরি ‘গণশত্রু’
একজন নয়, পাঁচজন পরিচালকের ছোঁয়ায় তৈরি ‘গণশত্রু’

পাওলি দাম যে পোস্ট করেছিলেন দেখা যায় লাল এবং সাদা রঙে লেখা গণশত্রু। লেখাটির মাঝে মাঝে হঠাৎ করে একটি ছুরি এসে লেখাটিকে ক্ষতবিক্ষত করে দেয়। নিচে ছোট ছোট করে লেখা বাংলার আতঙ্ক।

আরও পড়ুন: 'তুমি আমার বড্ড প্রিয়...', কৌশাম্বিকে ছেড়ে কাকে ভালোবাসার কথা জানালেন আদৃত?

মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘এরা আমাদের মাঝেই ছিল আর এখনও আছে। যারা বাংলার বুকে বিভিন্ন সময়ে ত্রাস সৃষ্টি করেছে, তাদের সঙ্গে মুখোমুখি আসার সময় হয়ে এসেছে। গণশত্রু আসছে খুব শীঘ্রই।’

তবে এবার ‘গণশত্রু’ সিরিজের যে নতুন পোস্টার প্রকাশে এসেছে, তা থেকে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। পোস্টারে দেখা যাচ্ছে পাওলি দামের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে রয়েছেন আরও কলাকুশলী। পোস্টারের একপাশে বড় বড় করে লেখা, ‘অঞ্জলিটা একই সাথে তবু হাত ধরতে ভয়। গণশত্রু পাড়ার কাকিমারাই হয়।’

ইতিমধ্যেই সিরিজের একটি ছবি পোস্ট করে রুদ্রনীল লেখেন, ‘পৈতে কাট, ফুটবল কাট আর বটি কাবাব কাট ছিল তার প্রিয়। বাংলার বুকে ত্রাস ছড়িয়েছিল সে নানান ভাবে। আপনি কি চেনেন তাকে?’ ছবিতে অভিনেতাকে একটি ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: ‘অনুরাগের ছোঁয়া’-র পর আবার জুটি বাঁধবেন পর্দার ‘কৃষ্ণ’ ও ‘জয়’! কোন ধারাবাহিকে?

সিরিজের গল্প প্রসঙ্গে

এই সিরিজে ব্রিটিশ আমলের কলকাতা শহরের ছবি তুলে ধরা হবে। সেই সময় কুখ্যাত ত্রৈলোক্যতারিনী করেছিল একের পর এক নারীহত্যা। যৌনকর্মীর বেশে তাঁর এই হত্যালীলার কাহিনির উল্লেখ পাওয়া যায় প্রিয়নাথ মুখোপাধ্যায়ের দারোগা দপ্তর গল্পে।

এই সিরিজে ত্রৈলোক্য তারিণীর চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম, রুদ্রনীল ঘোষ অভিনয় করবেন হুব্বা শ্যামলের চরিত্রে। গল্পে উঠে আসবে সিরিয়াল কিলার চেনম্যান, রশিদ খান এবং সজল বারুইয়ের গল্প। একটি নয় বরং ৫ জন সমাজবিরোধীর চরিত্রের জীবনের গল্পকে নিয়ে তৈরি করা হয়েছে এই সিরিজ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe