...
...
Next Story

সন্দীপ রায়ের পরিচালনায় পর্দায় ফিরছেন ‘ফেলুদা,’ সব্যসাচীর সঙ্গে থাকবেন কারা?

আবারো সত্যজিৎ রায়ের গল্প আসতে চলেছে বড় পর্দায়। পরিচালনায় সন্দীপ রায়। লেখকের লেখা চারটি গল্প নিয়ে এবার একটি নতুন ছবি আনতে চলেছেন তিনি। যদিও এর আগে সন্দীপ রায়ের পরিচালনায় বহুবার উঠে এসেছে সত্যজিৎ রায়ের গল্প।

Published on: Nov 13, 2026, 18:00:20 IST
Advertisement

আবারো সত্যজিৎ রায়ের গল্প আসতে চলেছে বড় পর্দায়। পরিচালনায় সন্দীপ রায়। লেখকের লেখা চারটি গল্প নিয়ে এবার একটি নতুন ছবি আনতে চলেছেন তিনি। যদিও এর আগে সন্দীপ রায়ের পরিচালনায় বহুবার উঠে এসেছে সত্যজিৎ রায়ের গল্প। কিন্তু এবার চারটি আলাদা আলাদা গল্পকে একই সূত্রে বাঁধতে চলেছেন তিনি।

সন্দীপ রায়ের পরিচালনায় পর্দায় ফিরছেন ফেলুদা
সন্দীপ রায়ের পরিচালনায় পর্দায় ফিরছেন ফেলুদা

যে চারটি গল্প বড় পর্দায় আসতে চলেছে সেগুলি হল খগম, বাতিক বাবু, ভুতো, নীল আতঙ্ক। এই চারটি গল্পকে এক সুতোয় বাঁধবেন পরিচালক। ছবির প্রযোজনায় নন্দী মুভিজ। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে বিশাল বড় চমক রয়েছে কাস্টিংয়ে। বহুদিন পর আবার পর্দায় ফিরতে চলেছেন সব্যসাচী চক্রবর্তী অর্থাৎ ফেলুদা।

আরও পড়ুন: ফের ওটিটি প্ল্যাটফর্মে স্বস্তিকা, কোন চরিত্রে ধরা দিতে চলেছেন তিনি?

তবে ফেলুদা অর্থাৎ সব্যসাচী চক্রবর্তী ছাড়াও এই ছবিতে থাকবেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়। এঁদের মধ্যে অনেকেই আছেন যারা সন্দীপ রায়ের সঙ্গে আগেও কাজ করেছেন।

ছবির সম্পাদনার দায়িত্বে রয়েছেন সুব্রত রায়। ক্যামেরায় শশাঙ্ক পালিত। মেকআপের দায়িত্বে থাকবেন সোমনাথ কুন্ডু এবং শানু সিংহ রায়। এই ছবিটি আগামী প্রজন্মের কাছে সত্যজিৎ রায়ের গল্প কে যে নতুনভাবে তুলে ধরবে তা বলাই বাহুল্য। বই বিমুখ নতুন প্রজন্মের কাছে এ হতে চলেছে এক উপন্যাসের খোলা জানলা।

এর আগে যদিও একাধিক গল্পকে একসঙ্গে নিয়ে কাজ করেছেন সন্দীপ রায়। তবে সেগুলি ছিল ছোট পর্দার জন্য। এবার বৃহত্তর পরিসরে কাজ করতে চলেছেন তিনি। অনেকদিন ধরেই এই স্বপ্ন ছিল সন্দীপ রায়ের মনে অবশেষে সেটাই এবার বাস্তবিক রূপ নিতে চলেছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks