...
...
Next Story

Satabdi Roy: 'সম্পর্ককে বাঁচিয়ে রাখা কঠিন...', ২৬ তম বিবাহবার্ষিকীতে যা বললেন শতাব্দী

Satabdi Roy: এক সময় টলিউড ইন্ডাস্ট্রির প্রথম শাড়ির নায়িকা ছিলেন শতাব্দী রায়। গুরুদক্ষিণা থেকে শুরু করে মঙ্গলদীপ, সুখ দুঃখের সংসার, জামাইবাবু, আপন আমার আপন সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন শতাব্দী।

Published on: May 1, 2026, 18:29:28 IST
Advertisement

Satabdi Roy: এক সময় টলিউড ইন্ডাস্ট্রির প্রথম শাড়ির নায়িকা ছিলেন শতাব্দী রায়। গুরুদক্ষিণা থেকে শুরু করে ‘মঙ্গলদীপ’, ‘সুখ দুঃখের সংসার’, ‘জামাইবাবু’, ‘আপন আমার আপন’ সহ বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন শতাব্দী। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে তাপস পাল প্রায় প্রত্যেক অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিনেত্রী। বর্তমানে তিনি সক্রিয়ভাবে রাজনীতি সামলাচ্ছেন।

২৬ তম বিবাহবার্ষিকীতে যা বললেন শতাব্দী
২৬ তম বিবাহবার্ষিকীতে যা বললেন শতাব্দী

তবে অভিনয় থেকে শুরু করে রাজনীতির মঞ্চ, এই সবকিছুর মাঝে যে মানুষটার সাপোর্ট অভিনেত্রী সবসময় পেয়েছেন তিনি হলেন শতাব্দীর স্বামী মৃধাঙ্ক বন্দ্যোপাধ্যায়। ২০০০ সালে ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তাঁরা। আজ অর্থাৎ ১ মে নিজেদের ২৬তম বিবাহ বার্ষিকী উদযাপন করছেন এই তারকা জুটি।

আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!

সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি ভিডিওর আকারে তুলে ধরেন শতাব্দী। ক্যাপশনে তিনি লেখেন, ‘২৬ বছর। অনেকগুলো দিন, অনেকগুলো সপ্তাহ, অনেকগুলো ঘন্টা। এতগুলো বছর বেঁচে থেকে সম্পর্ককে বাঁচিয়ে রাখা কঠিন কাজ, সহজ নয় কিন্তু। এর মধ্যে একটা মজা আছে, সেই মজাতেই ভালোবেসে এতগুলো বছর কাটিয়ে দিলাম একসঙ্গে, আমি ও আমরা।’

আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?

শতাব্দীর দুই সন্তান নিজেদের জীবনে ব্যস্ত। শতাব্দী ও মৃগাঙ্কও ব্যস্ত নিজেদের জগতে। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। ২৬ বছরের দাম্পত্য জীবনে তাই শতাব্দী বারবার স্বীকার করেন, স্বামীকে যদি পাশে না পেতেন তাহলে হয়তো এত যুদ্ধ জয় করতে পারতেন না তিনি। অন্যদিকে রসিক মৃগাঙ্কও তাঁর কঠিন সময়ে সব সময় পাশে পেয়েছেন শতাব্দীকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks