...
...
Next Story

আসছে ‘সতীপীঠ কালীঘাট’, রাজা বসন্ত রায় চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে

আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে দুটি ধারাবাহিক তার মধ্যে একটি হল সতীপীঠ কালীঘাট। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে, যা দেখে সকলে এক বাক্যে স্বীকার করেছেন বহুদিন পর আবার একটি পৌরাণিক গল্প দেখতে পাওয়া যাবে ধারাবাহিকের পর্দায়।

Published on: Aug 20, 2026, 14:01:43 IST
Advertisement

আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে দুটি ধারাবাহিক তার মধ্যে একটি হল ‘সতীপীঠ কালীঘাট’। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে, যা দেখে সকলে এক বাক্যে স্বীকার করেছেন বহুদিন পর আবার একটি পৌরাণিক গল্প দেখতে পাওয়া যাবে ধারাবাহিকের পর্দায়।

রাজা বসন্ত রায় চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে
রাজা বসন্ত রায় চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে

এই ধারাবাহিকে কালীঘাটের ইতিহাস তুলে ধরা হবে। জানা যাবে নানা অজানা কাহিনি। এই ধারাবাহিকে অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, দেবাশীষ মন্ডল, দ্রোণ মুখোপাধ্যায়। মুখ্য চরিত্রে অভিনয় করবেন বৈদ্যবাটির মহানিকা। এই ধারাবাহিকেই অভিনয় করার কথা ছিল বিশ্বনাথ বসুরও।

আরও পড়ুন: 'এই ভাবেই তো ওকে ফাঁসিয়েছিলাম...', কীভাবে শ্রীময়ীর প্রেমে পড়েছিলেন কাঞ্চন?

রাজা বসন্ত রায়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল বিশ্বনাথ বসুর। তেমনটাই শুনতে পাওয়া যাচ্ছিল। কিন্তু তিনি এখন ব্যস্ত জি বাংলার শাশুড়ি বৌমার রান্নাঘর সঞ্চালনার কাজে। যদিও প্রথমে শোনা গিয়েছিল, দুটি প্রজেক্ট এই একসঙ্গে কাজ করবেন তিনি তবে রাজা বসন্ত রায়ের লুক প্রকাশে আসতেই বোঝা গেল যে বিশ্বনাথ বসু এই চরিত্রে অভিনয় করবেন না।

রাজা বসন্ত রায় চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে

তাহলে এই চরিত্রে অভিনয় করবেন কে? রাজা বসন্ত রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। ইতিমধ্যেই কৌশিক রায়ের লুক প্রকাশ্যে নিয়ে এসেছে জি বাংলা। ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে, অভিনেতার গায়ে রয়েছে সাদা পাঞ্জাবী, সঙ্গে উত্তরীয়। রয়েছে সোনার গয়না, মাথায় মুকুট।

ছবিটির সঙ্গে লেখা, আজকের সরশুনা অঞ্চল ছিল রাজা বসন্ত রায়ের জমিদারির অন্তর্গত। তাঁর হাতেই ছিল কালী ক্ষেত্রের রক্ষণাবেক্ষণের ভার। মায়ের অলৌকিক মহিমা উপলব্ধি করে তাঁরই উদ্যোগে গড়ে ওঠে পর্নকুটির, যেখানে পুজিতা হতেন মা কালী। লক্ষীকান্ত ছিলেন বসন্ত রায়ের পরম স্নেহভাজন। সন্তান স্নেহে শিখিয়েছিলেন তীরন্দাজি তরোয়াল বাজির কৌশল। আজকের পূণ্যভূমি কালীঘাটের গড়ে ওঠার ইতিহাসে তাই রাজা বসন্ত রায়ের অবদানও চির স্মরণীয়।

প্রসঙ্গত, আগামী ২৪ আগস্ট থেকে রাত ৯ টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সোম থেকে শুক্রবার। আপাতত এই পৌরাণিক গল্পটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সকলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks