...
...
Next Story

সায়কের পোশাকের ডিজাইন নকল করলেন দেব? ‘আগে বানিয়েছি…’, যা বললেন অভিনেতা

ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। সম্প্রতি একাধিক মেগায় কাজ করেছেন নায়ক। কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়ে অভিনেতা থাকেন চর্চায়। তবে এবার নাকি সায়ক দেবের ফ্যাশন আইকন?

Published on: Nov 14, 2025, 11:49:08 IST
Advertisement

ছোটপর্দার জনপ্রিয় মুখ সায়ক চক্রবর্তী। সম্প্রতি একাধিক মেগায় কাজ করেছেন নায়ক। তাছাড়াও তিনি তাঁর জীবনের প্রতিদিনের নানা খুঁটিনাটি তাঁর বৃহত্তর পরিবার অর্থাৎ তাঁর অনুরাগীদের সঙ্গে ভ্লগের মাধ্যমে ভাগ করে নেন। তাই কাজ হোক বা ব্যক্তিগত জীবন সবটা নিয়ে অভিনেতা থাকেন চর্চায়। তবে এবার নাকি সায়ক দেবের ফ্যাশন আইকন?

সায়কের পোশাকের ডিজাইন নকল করলেন দেব? ‘আগে বানিয়েছি…’, যা বললেন অভিনেতা
সায়কের পোশাকের ডিজাইন নকল করলেন দেব? ‘আগে বানিয়েছি…’, যা বললেন অভিনেতা

আরও পড়ুন: আইসিইউতে থাকাকালীন লুকিয়ে ধর্মেন্দ্র ও দেওল পরিবারের ভিডিয়ো করায় হাসপাতালের এক কর্মী গ্রেফতার!

খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। বেশ বেশ তবে একটু খোলসা করা যাক। সায়ক আর দেবের পরনে একই ডিজাইনের পোশাক আর তা দেখেই শোরগোল সমাজমাধ্যমে। সেখানে আবার সায়ক দাবিও করেছেন যে তিনি সেই পোশাক আগে বানিয়েছেন। যদিও এর মাধ্যমে নায়ক এমনটা মোটেই দাবি করেননি যে দেব তাঁকে নকল করেছেন। আসলে কাকতালীয় ভাবেই তাঁদের পোশাক মিলে যায়। আর ঘটনাচক্রে সায়কের পরনে ওই বিশেষ পোশাক আগে দেখা যায়। তাই নিছক রসিকতা করেই অভিনেতা এমন পোস্ট করেন।

শুক্রবার সায়ক সমাজমাধ্যমে তাঁর ও দেবের ছবি একসঙ্গে পোস্ট করেন। সেখানে এক বিশেষ ডিজাইনের পোশাক পরতে দেখা যায় সায়ককে। তাঁর ওই পোশাকটির রং ছিল হলুদ। আর ওই একই ডিজাইনের পোশাকে দেবকেও দেখা যায়। তবে দেবের পোশাকটার রং সাদা। দুই ছবিতেই দুই নায়ক হাসি মুখে ধরা দেন। দু'জনেই ডান হাতে ঘড়ি ছিল। তবে সায়কের চোখে বরাবরের মতো মোটা ফ্রেমের চশমা ছিল। এই ছবিটি শেয়ার করে সায়ক ক্যাপশনে লেখেন, ‘আমি কিন্তু আগে বানিয়েছি বাপু। (পাশে একটি মুখ ঢেকে হাসির ইমোজি দেন) তবে দেবদাকে সেরা লাগছে।’

নায়ক এই পোস্ট করতে কেউ নেতিবাচক মন্তব্য তো করেননি, বরং ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন অনুরাগী লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে, মুখের হাসি তো ভীষণ মিষ্টি।’ আর এখন লেখেন, ‘দেবদাকে ভালোই লাগে কিন্তু দেবদার থেকেও তোমাকে বেশি ভালো লাগে।’ আর এক নেটিজেন লেখেন, ‘ভীষণ সুন্দর লাগছে তোমাদের।’

কাজের সূত্রে, বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ সায়ক। যদিও মাঝে বেশ কিছুটা সময় ছোট পর্দায় তাঁকে দেখা যায়নি। তারপর ‘তুই আমার হিরো’ ও ‘চিরসখা’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন। সম্প্রতি তাঁকে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’তে রাজা রাজবল্লভের ভূমিকায় দেখা গিয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks