...
...
Next Story

Saif Ali Khan: সইফের ‘কর্তব্য’-র প্রথম পোস্টার শেয়ার করলেন শাহরুখ, জানালেন মুক্তির তারিখও

Saif Ali Khan: নেটফ্লিক্স এর পর্দায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সইফ আলি খান অভিনীত কর্তব্য। পুলকিত পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই সিনেমাটি মুক্তির তারিখ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন স্বয়ং শাহরুখ খান।

Published on: May 1, 2026, 14:00:55 IST
Advertisement

Saif Ali Khan: নেটফ্লিক্স এর পর্দায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে সইফ আলি খান অভিনীত ‘কর্তব্য’। পুলকিত পরিচালিত এই সিনেমাটি প্রযোজনা করেছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এই সিনেমাটি মুক্তির তারিখ সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন স্বয়ং শাহরুখ খান।

সইফের ‘কর্তব্য’-র প্রথম পোস্টার শেয়ার করলেন শাহরুখ
সইফের ‘কর্তব্য’-র প্রথম পোস্টার শেয়ার করলেন শাহরুখ

ইনস্ট্রাগ্রামে শাহরুখ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি লিখেছেন, ‘কর্তব্যের এই গোলকধাঁধায় প্রতিটি সিদ্ধান্তই হবে পরীক্ষা। কর্তব্য দেখুন আগামী ১৫ মে শুধুমাত্র নেটফ্লিক্সে।’ সিনেমার যে পোস্টার প্রকাশ্যে এনেছেন শাহরুখ সেখানে দেখা যাচ্ছে, পুলিশ ইউনিফর্ম পরে দাঁড়িয়ে রয়েছেন সইফ আলি খান। মুখে আঘাতের চিহ্ন। সামনে আগুন জ্বলছে। একাই দাঁড়িয়ে রয়েছেন নায়ক। অভিনেতার মুখ দেখে বোঝাই যাচ্ছে একটা কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন: কালো ব্রা, সঙ্গে উন্মুক্ত পেট! প্রেগনেন্সি ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন ইনকার মা!

কর্তব্য সিনেমাটি সম্পর্কে

এই সিনেমাটি একজন পুলিশ কর্মকর্তাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যিনি নৈতিকভাবে জটিল পরিবেশে নিজের দায়িত্ব বজায় রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। চারিপাশে ক্রমাগত বাড়তে থাকা বিপদ, তার ব্যক্তিগত সম্পর্ক এবং নিজের নেওয়া সিদ্ধান্তের মধ্যে বিভেদ তৈরি করছে। এই গল্পে ন্যায়বিচার, অপরাধবোধ, ক্ষমতা এবং নীরবতার মত বিষয়গুলি তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে নিজের দায়িত্বের জন্য একজন মানুষ কতদূর যেতে পারে।

আরও পড়ুন: কুয়াশার আড়ালে আসল খুনি! ‘কুহেলি’র রহস্য উদঘাটনে বেরিয়ে আসবে কোন ভয়ানক সত্যি?

প্রসঙ্গত, সইফ সর্বশেষ অভিনয় করেছেন ‘জুয়েল থিফ’ ছবিতে, যেখানে আরও অভিনয় করেছিলেন জয়দীপ আহলাওয়াত। এছাড়াও প্রিয়দর্শন পরিচালিত হেওয়ান অভিনয় করবেন সইফ, যেখানে বহু বছর পর আবার অক্ষয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe