...
...
Next Story

রজনীকান্তের 'জেলার ২'-এ থাকছেন শাহরুখ! জানেন কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

এই বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে একটি হল 'জেলার ২'। রজনীকান্ত এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে শাহরুখ খানেরও একটি বিশেষ ভূমিকা থাকবে।

Published on: Feb 1, 2026, 12:03:12 IST
Advertisement

এই বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলির মধ্যে একটি হল 'জেলার ২'। রজনীকান্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে, শাহরুখ খানেরও একটি বিশেষ ভূমিকা থাকবে।

রজনীকান্তের 'জেলার ২'-এ থাকছেন শাহরুখ! জানেন কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
রজনীকান্তের 'জেলার ২'-এ থাকছেন শাহরুখ! জানেন কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?

আরও পড়ুন: স্যোশাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান আলিয়া? মা হওয়ার পরই এই পরিবর্তন? যা বললেন তিনি

'জেলার ২' হল ২০২২ সালের অ্যাকশন কমেডি ছবি 'জেলার'-এর সিক্যুয়েল। ছবিতে শাহরুখ খান রজনীকান্তের কাছের বন্ধুর ভূমিকায় অভিনয় করবেন বলে জানা গিয়েছে। রজনীকান্তের 'জেলার ২' এই বছরের জুনে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘আমার, বুম্বাদার আর জিৎদার লড়াই এই নিয়ে যে…’! এবার ‘টদ্মশ্রী’ বিতর্কে মুখ খুললেন স্বয়ং দেব

'জেলার ২'-তে শাহরুখ খানের ভূমিকা কী হবে?

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, শাহরুখ খান এক বিশেষ চরিত্রে ‘জেলার ২’-তে চমক দেবে। রজনীকান্তের চরিত্র একটা ভয়াবহ পরিস্থিতিতে শিকার হবে। সেই সময় শাহরুখ খানের চরিত্রটিকে সে সাহায্যের জন্য ডাকবে। দুই অভিনেতা একই ফ্রেমে নজর কাড়বেন। ছবিতে, শাহরুখ খানের চরিত্রটি রজনীকান্তের একজন বিশ্বাসী এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ধরা দেবে।

বর্তমানে, চেন্নাইতে ‘জেলার ২’-এর শেষ অংশের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। তবে, শাহরুখ খানের ক্যামিও চরিত্রটি এখনও শ্যুটিং করা হয়নি। নির্মাতারা তাঁর ক্যামিও চরিত্রটির জন্য আলাদা তারিখ নির্ধারণ করেছেন। এই মাসের শেষের দিকে তা শ্যুটিং হওয়ার কথা রয়েছে।

‘জেলার ২’ ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন নেলসন। এই ছবির হাত ধরেই বিদ্যা বালান তামিল ছবিতে ডেবিউ করবেন। রজনীকান্ত আবারও মুথুভেল পান্ডিয়ানের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রম্য কৃষ্ণন, যোগী বাবু, মিরনা এবং আন্না রাজন। শাহরুখ খান ছাড়াও মোহনলাল, বিজয় সেতুপতি, শিব রাজকুমার এবং বিনায়কনকে এই অ্যাকশন কমেডি ছবিতে ক্যামি করতে দেখা যাবে।

শাহরুখ খানের 'কিং' কবে মুক্তি পাচ্ছে?

শাহরুখ খানের ছবি 'কিং'ও এই বছর মুক্তি পাবে। শাহরুখ খানের 'কিং' মুক্তি পাবে ২৪ ডিসেম্বর। শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও এই ছবিতে দেখা যাবে। এছাড়াও, ছবিতে অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, রানি মুখোপাধ্যায় এবং জ্যাকি শ্রফের মতো বিশিষ্ট অভিনেতারা অভিনয় করেছেন। পাশাপাশি দীপিকা পাডুকোনের ক্যামিও কথাও শোনা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe