'জারিয়া'র সিক্যুয়েলে অভিনয় করবেন শ্রীমা, রয়েছে আর কী কী চমক?
Shreema Bhattacherjee: ২০২৫ সালে সুমন মৈত্রের পরিচালনায় মুক্তি পেয়েছিল জারিয়া। এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। তবে এই ছবিতে আর অমৃতাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে না, বরং দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে।
Shreema Bhattacherjee: ২০২৫ সালে সুমন মৈত্রের পরিচালনায় মুক্তি পেয়েছিল জারিয়া। নিখাদ এই প্রেমের ছবিতে ভূমিকায় অভিনয় করেছিলেন অমৃত চট্টোপাধ্যায় এবং রাজেশ্বর। সিনেমাটি দর্শকদের মনে বেশ ভালই জায়গা করে নিয়েছিল। এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় ভাগ। তবে এই ছবিতে আর অমৃতাকে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে না, বরং দেখা যাবে শ্রীমা ভট্টাচার্যকে।
'জারিয়া'র সিক্যুয়েলে অভিনয় করবেন শ্রীমা
তবে নায়িকা বদল হলেও নায়ক একই থাকবেন। দ্বিতীয় পর্বের অভিনয় করবেন রাজেশ্বর। তবে গল্পটা ঠিক কীভাবে শুরু হবে সেটা এখনও জানা যায়নি। তবে জানা গিয়েছে ইতিমধ্যেই পাহাড়ের কোলে শুটিং সারা হয়ে গিয়েছে। বাকি কাজ মিটলেই বড়পর্দায় মুক্তি পাবে জারিয়া ২।
প্রথম ভাগে দেখতে পাওয়া গিয়েছিল, একটি শহরের কফি হাউস, অলিগলি এবং সঙ্গে রেডিও জকি এবং প্রতিভাবান গিটারিস্টের ভালোবাসার গল্প। কিন্তু কলকাতার বুকে যে প্রেমের সঞ্চার হয়েছিল, সেটাই কি দেখানো হবে দ্বিতীয় পর্বে, উত্তর এখনো অধরা।
অভিনেত্রী ছাড়া আর বাকি সবই অপরিবর্তিত থাকবে দ্বিতীয় পর্বে। সুমন মৈত্র পরিচালিত 'জারিয়া ২' ছবির প্রযোজক অনিমেষ গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় বেল জার ফিল্মস। অর্থাৎ শুধুমাত্র অমৃত ছাড়া আর বাকি সবই অপরিবর্তিত থাকবে।
শ্রীমা ভট্টাচার্য ছোট পর্দার পরিচিত মুখ হওয়ার পাশাপাশি এখন বড় পর্দাতেও নিজের ভাগ্য যাচাই করছেন। ‘নাগলীলা’ থেকে শুরু করে ‘জামাই রাজা’ বহু ধারাবাহিককে অভিনয় করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। সর্বশেষ ‘জয় জগন্নাথ’ ধারাবাহিককে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি।
Home/Entertainment/'জারিয়া'র সিক্যুয়েলে অভিনয় করবেন শ্রীমা, রয়েছে আর কী কী চমক?