...
...
Next Story

'ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই মেয়েরা...', আলফা মেল বিতর্ক দুই ছেলে প্রসঙ্গে শেফালি

শেফালি শাহ মাতৃত্ব এবং সন্তানদের বড় করার বিষয়ে নিজের অকপট মতামত প্রকাশ করেছেন। লিলি সিংয়ের পডকাস্টে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—এমন এক সময়ে যখন সমাজে 'আলফা মেল' নিয়ে তুমুল বিতর্ক চলছে, তখন তিনি কীভাবে তাঁর দুই ছেলেকে বড় করে তুলছেন।

Updated on: May 19, 2026, 15:23:33 IST
Advertisement

শেফালি শাহ মাতৃত্ব এবং সন্তানদের বড় করার বিষয়ে নিজের অকপট মতামত প্রকাশ করেছেন। লিলি সিংয়ের পডকাস্টে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল—এমন এক সময়ে যখন সমাজে 'আলফা মেল' নিয়ে তুমুল বিতর্ক চলছে, তখন তিনি কীভাবে তাঁর দুই ছেলেকে বড় করে তুলছেন। অভিনেত্রী অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং কোনও রকম রাখঢাক না করেই জানান যে, তিনি কীভাবে তাঁর ছেলেদের মধ্যে সুশিক্ষা ও মূল্যবোধ জাগিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে, বড় হয়ে তাঁর ছেলেরাও ভদ্র মানুষ হবে।

আলফা মেল বিতর্ক দুই ছেলে প্রসঙ্গে শেফালি
আলফা মেল বিতর্ক দুই ছেলে প্রসঙ্গে শেফালি

অভিনেত্রীর দুটি ছেলে রয়েছে। একজন হলেন আর্যমান শাহ আর একজন হলেন মৌর্য শাহ। পরিচালক বিপুল অমৃতলাল শাহ ও তাঁর ছেলে আর্যমান ও মৌর্য। অভিনেত্রী তাঁদের প্রসঙ্গে বলেন, 'আমাদের ছেলেদের যদি সঠিকভাবে গড়ে তোলা হয়, তবেই আমাদের মেয়েরা নিরাপদ থাকবে। আমি একটি মূলমন্ত্র খুঁজে পেয়েছি— যা আমি তাঁদের শিখিয়েছি এবং আমার মনে হয় এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তুমি নিজে অন্যদের কাছ থেকে যেমন আচরণ আশা করো, ঠিক তেমনই আচরণ তুমিও অন্যদের সঙ্গে করো। বিষয়টা এতটাই সহজ-সরল। এর চেয়ে বেশিও কিছু নয়, আবার কমও কিছু নয়। বাকি যা কিছু... তা কেবলই অহেতুক শোরগোল। তুমি কি নিজে এমন আচরণের শিকার হতে চাইবে? না? তাহলে অন্য কোনও মানুষের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়।'

আরও পড়ুন: 'নিজেদের মানুষের কাছে…', কানের রেড কার্পেটে আলিয়াকে দেখে ট্রোল করা নিয়ে ক্ষোভ প্রকাশ আমিশার!

২০০০ সালে চলচ্চিত্র নির্মাতা বিপুল শাহের সঙ্গে শেফালির বিয়ে হয়। তাঁদের দুই পুত্রসন্তান রয়েছে—আর্যমান ও মৌর্য। এর আগে অভিনেতা হর্ষ ছায়ার সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।

আরও পড়ুন: 'কখনও বাছবিচার করেনি, ও আমার ছোট্ট ভাই…', দেবের সকলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে রূপা

শেফালিকে সর্বশেষ 'দিল্লি ক্রাইম'-এর তৃতীয় সিজনে দেখা গিয়েছিল। তনুজ চোপড়া পরিচালিত এই শো-তে হুমা কুরেশি, রসিকা দুগাল, রাজেশ তৈলাং, সায়নী গুপ্তা এবং মিতা বশিষ্ঠও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks