...
...
Next Story

ফুলঝুরি,তুবড়ি,ছুঁচোবাজি: কোন বাজির সঙ্গে কোন নায়িকার তুলনা করলেন শিবপ্রসাদ?

কালীপুজো মানেই আলোর রোশনাই। বিভিন্ন বাজি ফাটিয়ে এই আলোর উৎসব পালন করেন সকলে। কিন্তু এক একটি বাজির প্রকারভেদ এক এক রকম হয়। বাজির মতো মানুষের ব্যবহারে বিভিন্ন প্রকারভেদ হয়। তাই এবার বিভিন্ন বাজির সঙ্গে নিজের সিনেমার নায়িকাদের তুলনা করলেন শিবপ্রসাদ।

Published on: Nov 10, 2026, 22:32:51 IST
Advertisement

কালীপুজো মানেই আলোর রোশনাই। বিভিন্ন রকম বাজি ফাটিয়ে এই আলোর উৎসব পালন করেন সকলে। কিন্তু এক একটি বাজির প্রকারভেদ এক এক রকম হয়। বাজির মতো মানুষের ব্যবহারে বিভিন্ন প্রকারভেদ হয়। তাই এবার বিভিন্ন বাজির সঙ্গে নিজের সিনেমার নায়িকাদের তুলনা করলেন শিবপ্রসাদ।

কোন বাজির সঙ্গে কোন নায়িকার তুলনা করলেন শিবপ্রসাদ?
কোন বাজির সঙ্গে কোন নায়িকার তুলনা করলেন শিবপ্রসাদ?

খুব সম্প্রতি মুক্তি পেয়েছে ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’। ২৫ দিন হতে চলেছে ছবিটি বড় পর্দায় সগৌরবে চলছে। খুব স্বাভাবিকভাবেই তাই খুশি পরিচালক শিবপ্রসাদ। কালীপুজোর আবহে তাই যখন বিভিন্ন বাজির সঙ্গে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তুলনা করতে বলা হলো তখন হাসতে হাসতে সেই কথার উত্তর দিলেন পরিচালক।

আরও পড়ুন: প্রবল জ্বর, শ্বাসকষ্ট, রক্ত পরীক্ষায় ধরা পরলো ডেঙ্গি, কেমন আছেন রণজয়?

কালি পটকা এই বাজিটির সঙ্গে কৌশানি মুখোপাধ্যায় তুলনা করলেন অভিনেতা তথা পরিচালক। কৌশানি খুব সম্প্রতি অভিনয় করেছেন ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবিতে। এই ছবিতে কৌশানি ‘ঝিমলি’ চরিত্রে অভিনয় করেছেন এবং যে চরিত্রকে নিঃসন্দেহে কালি পটকার সঙ্গে তুলনা করা যায়।

এরপর তুবড়ি বাজির সঙ্গে মিমি চক্রবর্তী তুলনা করেন পরিচালক। মিমি অভিনয় করেছেন রক্তবীজ ১ এবং ২ ছবিতে। এই দুটি ছবিতেই যেভাবে অ্যাকশান মুডে অভিনয় করতে দেখা গিয়েছে, অভিনেত্রীকে তাতে নিঃসন্দেহে তুবড়ির সঙ্গে মিমির তুলনা চলে।

তবে শেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকক্ষণ ভাবতে হয়েছে পরিচালককে। ছুচোবাজি বলতে তিনি কোন নায়িকাকে কল্পনা করেন জিজ্ঞাসা করায় অনেকখানি ভেবে শিবপ্রসাদ বলেন,'মানসী দি অর্থাৎ মানসী সিনহাকে এই বাজির সঙ্গে তুলনা করা যায়।' অভিনেত্রী যেহেতু ভীষণ খোলা মনের মানুষ এবং মজা করতে ভালোবাসেন তাই শিবপ্রসাদ তৃতীয় প্রশ্নের উত্তরে মানসী সিনহার নাম নেন।

প্রসঙ্গত, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ছবির একেবারে শেষ দৃশ্যে মিঠুন চক্রবর্তীকে দেখে অনেকেই বুঝে গিয়েছেন যে এই ছবি তৃতীয় পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। ছবির হল ভিজিট করতে গিয়ে এই খবরে কার্যত শিলমোহর দিয়ে দিয়েছেন নন্দিতা রায় তবে শিবপ্রসাদ এখনো মুখ খুলতে নারাজ। তিনি জানিয়েছেন সবাই সবকিছু খুব তাড়াতাড়ি জানতে পারবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks