...
...
Next Story

কপালে চন্দন, মাথায় ভেল, টুকটুকে লাল বেনারসীতে বিয়ের আগেই পর্দার কনে বেশে শ্যামৌপ্তি!

ফেব্রুয়ারি মাসে এই প্রেম দিবসেই বিয়ে পিঁড়িতে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি যে বসবেন সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। আর কিছুক্ষন আগেই সামনে এসেছে তাঁদের গাঁয়ে হলুদের ছবি। আর এবার সামনে এল নায়িকা বিয়ের সাজ! তবে এ সাজ বড়পর্দার জন্য।

Published on: Feb 14, 2026, 15:41:49 IST
Advertisement

ফেব্রুয়ারি মাসে এই প্রেম দিবসেই বিয়ে পিঁড়িতে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি যে বসবেন সেই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। আর কিছুক্ষন আগেই সামনে এসেছে তাঁদের গাঁয়ে হলুদের ছবি। আর এবার সামনে এল নায়িকা বিয়ের সাজ!

কপালে চন্দন, মাথায় ভেল, টুকটুকে লাল বেনারসীতে বিয়ের আগে পর্দার কনে বেশে শ্যামৌপ্তি!
কপালে চন্দন, মাথায় ভেল, টুকটুকে লাল বেনারসীতে বিয়ের আগে পর্দার কনে বেশে শ্যামৌপ্তি!

আরও পড়ুন: গোবিন্দার নামে সুনীতার করা পরকীয়ার অভিযোগ কি সত্যি? ‘অধিকার…’, মুখ খুললেন ভাগ্নে কৃষ্ণা

সেখানে লাল টুকটকে বেনারসী আর ভারী গয়নায় দেখা মিলেছে শ্যামৌপ্তি! কিন্তু নায়িকা আগেই জানিয়েছিলেন তিনি বেনারসী পরবেন না। তাহলে তাতে বদল এল, ব্যাপার কী? আসলে এটা নায়িকার আসল বিয়ের সাজ নয় ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ সিনেমায় নায়িকার এই লুক দেখা যাবে। আর সেই লুকই শ্যামৌপ্তির বিয়ের দিন সকালে সমাজ মাধ্যমে ভাগ করে নিলেন অভিনেতা তথা প্রযোজক তথা পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

ছবিতে লাল টুকটুকে বেনারসী, গলায় জাল কাজ করা নেকলেস, লম্বা ঝোলা দু' থাকের হার, ঝোলা কানের, টানা টিকলি, মাথায় ভেল, চোখে কাজল, কপালে লাল টিপ, সাদা চন্দন, আর লাল কুমকুমের নক্সায় ভারী মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে।

উল্লেখ্য, এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যামৌপ্তি জানিয়েছিলেন বিয়ের সন্ধ্যায় লাল শাড়িতে সাজবেন শ্যামৌপ্তি। তবে বেনারসি পরবেন না। শ্যামৌপ্তির বিয়ের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখেই বরবেশে সাজবেন রণজয়। বিয়েতে অনুষ্ঠী মালহোত্রার পোশাক পরবেন দু'জনেই।

আরও পড়ুন: রণজয়ের নামের হলুদ লাগল শ্যামৌপ্তির গায়ে! হলদে শাড়িতে বউ, সাদায় বর, জমে গেল বিয়ের সকাল

প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি একে অপরের কাছাকাছি এসেছিলেন তাঁরা। প্রথমে শুধুমাত্র বন্ধুত্ব থাকলেও পরে ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পরেও অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যেত। আর সেখান থেকেই রিল লাইফের বাইরেও রিয়েল লাইফে দর্শকরা বার বার তাঁদের সঙ্গে দেখতে চেয়েছেন।

যদিও শুধুমাত্র ‘গুড্ডি’ নয়, একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে অনেকে অনেক কথা বললেও সেই বিতর্ককে পেছনে ফেলে দিয়েই এবার নিজেদের নতুন জীবন শুরু করতে চলেছেন এই তারকা জুটি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks