...
...
Next Story

'জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি…', 'চিরদিনই…', শেষ হতেই নায়কের প্রশংসায় পঞ্চমুখ শিরিন

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক শেষ। কিন্তু বিতর্ক এখনও চলছে। কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ দাবি করেছিলেন জীতু কমল নাকি তাঁর সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তার জবাবেই মেগা শেষ হতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন নায়ক। কিন্তু জীতু সঙ্গে নবাগতা শিরিন পাল প্রথম কাজ করলেন তাঁর অভিজ্ঞতা ঠিক কেমন?

Updated on: May 19, 2026, 19:12:20 IST
Advertisement

জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’। ১৭ মে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হয়ে গিয়েছে। কিন্তু এই মেগা নিয়ে বিতর্ক এখনও অব্যহত। কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ দাবি করেছিলেন জীতু কমল নাকি তাঁর সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এরপর মেগা শেষ হতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নায়ক। তিনি জানতে চান এই মেগায় কাজ করতে গিয়ে তিনি কারুর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করে ফেলেননি তো। জীতু সঙ্গে নবাগতা শিরিন পালের প্রথম কাজ এটি। এই মেগার হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা আসে শিরিনের কাছে। কিন্তু মাঝে শোনা যাচ্ছিল তাঁর ও জীতু মধ্যে নাকি সমস্যা দেখা দিয়েছে। এখন মেগা শেষ। নায়কের সঙ্গে পর্দার বাইরে তাঁর সমীকরণটা ঠিক কেমন? শিরিনের চোখে সহকর্মী হিসেবে জীতু কেমন? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী।

'জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি…', 'চিরদিনই…', শেষ হতেই নায়ক প্রসঙ্গে শিরিন
'জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি…', 'চিরদিনই…', শেষ হতেই নায়ক প্রসঙ্গে শিরিন

আরও পড়ুন: সইফকে অমৃতার সঙ্গে বিয়ে খবর লুকিয়ে রাখতে পরামর্শ দেন এক বর্ষীয়ান অভিনেতা! তারপর কী হল?

এই প্রসঙ্গে নায়িকা আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘সব শুরুরই একটা শেষ থাকে। তেমনই এই ধারাবাহিকও যেমন শুরু হয়েছিল, তেমনই শেষও হচ্ছে। খুব মনখারাপ। শেষ শট দিয়ে ফেরার সময়ে মনে হয়েছে নিজের বাড়ি ছেড়ে যাচ্ছি। ছ’মাসে এক অন্য জগৎ তৈরি হয়েছিল। প্রত্যেকের সঙ্গে সখ্য তৈরি হয়েছিল। জীতুদার থেকে সব সময়ে সাহায্য পেয়েছি। এটা আমার সৌভাগ্য যে, জীতুদা আমার প্রথম হিরো। ক্যামেরার সামনে প্রথম দৃশ্যের শট ওঁর সঙ্গে দিয়েছি। এটা বড় পাওনা আমার জীবনে।’

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী দীর্ঘইও স্পষ্ট ভাষায় লিখেছিলেন, ‘জীতু কমলদার সঙ্গে আমার কোনও প্রবলেম (problem) নেই। দাদার সঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা খুব ভালো।’ দীর্ঘইকে এই ধারাবাহিকে জীতু অভিনীত চরিত্র আর্য সিং রায়ের শ্যালকের স্ত্রীয়ের ভূমিকায় দেখা যেত।

কিন্তু এই মেগা সব সময়ই থেকেছে চর্চায়। আর সেই আলোচনায় বারবার উঠে এসেছে জীতুর নাম। দিতিপ্রিয়া রায় থেকে পায়েল দেব অনেক সহ-অভিনেত্রীর সঙ্গেই নায়কের সমস্যার ছবি বারবার সমাজমাধ্যমে দেখা গিয়েছে।

শুরুতে এই ধারাবাহিক মুখ্যভূমিকায় দেখা যেত দিতিপ্রিয়া রায়কে। তাঁর ও জীতুর মধ্যে মেগায় কাজ করতে করতে ব্যপক সমস্যা দেখা দিয়েছিল। দিতিপ্রিয়া রায় জীতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে আপত্তি জানিয়ে সিরিয়াল ছাড়েন। পরবর্তীতে পায়েল দেবের সঙ্গেও জীতুর সমস্যা সমাজমাধ্যমে উঠে আসে।

প্রসঙ্গত, ‘চিরদিনই তুমি যে আমার’-এর শ্যুটিং শেষ হলেও সিরিয়ালের শেষ সম্প্রচার তারিখ এখনও স্পষ্ট নয়। ১ জুন থেকে জি বাংলায় আসছে নতুন মেগা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। এই মেগার স্লট ঘোষণা করেনি চ্যানেল। সুতরাং আগামীতে কোনও মেগার স্লট বদল হতে চলেছে, এমনটাই ইঙ্গিত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe