...
...
Next Story

Sweta-Rubel: ছোটপর্দায় জুটিতে ফিরছেন শ্বেতা-রুবেল! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

রিল হোক বা রিয়েল লাইফ সব জায়গাতেই শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি হিট। কিছুদিন আগেই চলতি মাসে বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা। কিন্তু বহুদিন হয়ে গেল পর্দায় তাঁদের জুটিতে কোনও মেগায় দেখেননি দর্শকরা। কিন্তু আবার তাঁরা জুটি বেঁধে ফিরছেন ছোট পর্দায়! জানেন কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে তাঁদের?

Updated on: Jan 26, 2026, 14:04:25 IST
Advertisement

রিল হোক বা রিয়েল লাইফ সব জায়গাতেই শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস জুটি হিট। কিছুদিন আগেই চলতি মাসে বিবাহবার্ষিকী পালন করেছেন তাঁরা। কিন্তু বহুদিন হয়ে গেল পর্দায় তাঁদের জুটিতে কোনও মেগায় দেখেননি দর্শকরা। তবে এবার খবর আবার তাঁরা জুটি বেঁধে ফিরছেন ছোট পর্দায়! জানেন কোন চ্যানেলের কোন মেগায় দেখা যাবে তাঁদের?

মেগায় ফের জুটি বেঁধে ফিরতে চলেছেন শ্বেতা-রুবেল! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
মেগায় ফের জুটি বেঁধে ফিরতে চলেছেন শ্বেতা-রুবেল! কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর প্রথমবার একসঙ্গে সানি, এশা-অহনা! অতীত ধর্মেন্দ্রর শোকসভা বিতর্ক?

কিন্তু রুবেল আর শ্বেতা যদি একসঙ্গে জুটি বাঁধেন তাহলে, রুবেলের যে মেগা চলছে অর্থাৎ 'তুই আমার হিরো' কি এবার বন্ধ হয়ে যাবে? এই প্রশ্ন মনে আসতেই পারে। তবে মজার বিষয় হল তেমন কোনও আভাস এখনও পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যেই রুবেলের সঙ্গে শ্বেতার মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: মধ্যরাতে রুদ্রজিতের সঙ্গে দ্বিতীয় বিয়ের বিবাহবার্ষিকী উদযাপন মল্লিকার! দেখা মিলল না মেয়ের গরিমার

কিন্তু একসঙ্গে দুটো মেগার হিরো! কীভাবে সম্ভব? তার উপর আবার ১৪ ঘন্টার শিফট দুই মেগার জন্য। ব্যাপারটা তো বেশ জটিল হবে তবে রুবেলের জন্য। নিশ্চয়ই রুবেল-অনুরাগীরা এবার এই সবই ভাবছেন?

আরও পড়ুন: ‘বিশ্ববিদ্যালয়ের মানহানি…’, ‘হোক কলরব’-এর জন্য রাজকে আইনি নোটিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর!

ফলে এই মেগাতেই আবার একসঙ্গে জুটিতে দেখা মিলবে রুবেল-শ্বেতার। ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল ৯টায় জি বাংলার পর্দায় এই মেগা সম্প্রচারিত হবে। প্রসঙ্গত, জি বাংলার জনপ্রিয় মেগা যমুনা ঢাকি করতে গিয়ে সিরিয়ালের সেটে এক অপরের প্রেম পড়েছিলেন তাঁরা। তাঁরা তাঁদের সম্পর্ক নিয়ে সেভাবে লুকোছাপা করেননি কখনওই। এমনকী বিয়ের আগেও, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগও ছাড়তেন না তাঁরা। ২০২৫ সালের ১৯ জানুয়ারি সাতপাকে ঘোরেন তাঁরা। বৈদিক মতে তাঁদের বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী।

কাজের সূত্রে, শ্বেতা-রুবেল দু'জনেই তাঁদের সর্বশেষ কাজ করছেন জি বাংলার ধারাবাহিকে। তবে একই মেগায় নয়। শ্বেতা ভট্টাচার্যকে সর্বশেষ জি বাংলার জনপ্রিয় মেগা ‘কোন গোপনে মন ভেসেছে’তে নায়িকা 'শ্যামলী'র ভূমিকায় দেখা গিয়েছিল। এই ধারাবাহিকে তাঁর বিপরীতে ছিলেন রণজয় বিষ্ণু। অন্যদিকে, রুবেল দাসকে 'তুই আমার হিরো' ধারাবাহিকের হিরো শাক্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে। এই মেগায় তাঁর বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন মোহনা মাইতি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks