...
...
Next Story

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি, ডেঙ্গি আক্রান্ত অভিনেত্রী, এখন কেমন আছেন তিনি?

অভিকা, স্বরা ভাস্বরের পর এবার ডেঙ্গি আক্রান্ত হলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

Published on: Aug 12, 2026, 21:53:09 IST
Advertisement

অভিকা, স্বরা ভাস্বরের পর এবার ডেঙ্গি আক্রান্ত হলেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা।

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি
হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

অভিনেত্রী বর্তমানে চর্চায় রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘দ্য ট্রেইটরস ২’ ছবি নিয়ে। খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হয়ে যাবে। কিন্তু ছবি শুরু হওয়ার আগেই অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। করণ জোহরের এই রিয়ালিটি শো আগামী ১৩ অগস্ট থেকে সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: প্রথম ছবিতেই রিজেক্ট, অফার যায় কোয়েলের কাছে,কোন ছবি থেকে বাদ পড়েছিলেন নবমিতা?

এই শোয়ে ২১ জন প্রতিযোগিতার মধ্যে অন্যতম শ্বেতা। শো শুরু হওয়ার আগেই অভিনেত্রীর প্রাক্তন স্বামী রাজা চৌধুরী তাঁকে নিয়ে একাধিক মন্তব্য করেছেন ফলে অনুষ্ঠানে শ্বেতার উপস্থিতির দিকে সকলেরই নজর রয়েছে।

আরও পড়ুন: ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার, মজার পোস্ট জয়জিতের

এদিকে অনুষ্ঠানের টিজারে প্রতিযোগিতার বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে যার মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে শ্বেতার মন্তব্য। করণ জোহরের সামনে অভিনেত্রী বলেন, স্বামীকে প্রতারণা করতে ধরেছিলেন। যদি অভিনেত্রীর এই কথা ধরেই পরিচালক বলেন, মিথ্যে ধরতে অতটাও পারদর্শী নন অভিনেত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks