সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন। এয়ারপোর্টে তারকা দম্পতি যখন মেয়েকে নিয়ে যাচ্ছিলেন ঠিক তখনই মেয়ের একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় যেটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

মেয়ের ছবি ভাইরাল হতেই সমাজ মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি অনুরোধ করেছেন, যাতে আগামী দিনে তাদের কন্যার মুখ যেন কেউ না দেখান। এই মুহূর্তে দুজনেই চান না তাদের মেয়ের মুখ প্রকাশ্যে আসুক। অনেকের মত তারাও মেয়ের মুখ আড়ালে রেখেছেন প্রথম থেকে। কিন্তু এইভাবে ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভীষণভাবে ক্ষুব্ধ তারকা দম্পতি।
আরও পড়ুন: আবার স্টার জলসায় দেখা যাবে সায়ককে, ধরা দিতে চলেছেন কোন ধারাবাহিকে?
ভাইরাল ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে সিদ্ধার্থর কোলে রয়েছে সায়রা। কিয়ারা পাশে হেঁটে যাচ্ছেন। ভিডিওতে খুব স্পষ্টভাবে বোঝা গিয়েছে সিদ্ধার্থ কন্যার মুখ। যদিও ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মেয়ের মুখ আড়াল করে দিয়েছেন অভিনেত্রী কিন্তু ততক্ষণে ছবি তোলা হয়ে গিয়েছে।
এরপরেই তারকা দম্পতির টিমের তরফ থেকে পোস্ট করা হয় যেখানে লেখা, ‘আমরা বিনীত অনুরোধ করছি যাতে আপনারা কেউ সিদ্ধার্থ বা কিয়ারার মেয়ের ছবি কোথাও পোস্ট বা শেয়ার না করেন। যদি পোস্ট করে থাকেন তাহলে ইমোজি দিয়ে মুখ ঢেকে দিন। দয়া করে পরিবারের প্রাইভেসি বজায় রাখুন। সকলকে অনেক ধন্যবাদ।’
{{/usCountry}}এরপরেই তারকা দম্পতির টিমের তরফ থেকে পোস্ট করা হয় যেখানে লেখা, ‘আমরা বিনীত অনুরোধ করছি যাতে আপনারা কেউ সিদ্ধার্থ বা কিয়ারার মেয়ের ছবি কোথাও পোস্ট বা শেয়ার না করেন। যদি পোস্ট করে থাকেন তাহলে ইমোজি দিয়ে মুখ ঢেকে দিন। দয়া করে পরিবারের প্রাইভেসি বজায় রাখুন। সকলকে অনেক ধন্যবাদ।’
{{/usCountry}}আরও পড়ুন: ১২ বছর আগের অপরাধের সমাধান হবে এবার, ফের মাঠে একসঙ্গে কনিষ্ক-নাসির
২০২৫ সালের ১৫ জুলাই সায়রাকে স্বাগত জানানোর পর থেকে সিদ্ধার্থ এবং কিয়ারা তাদের মেয়েকে জনসমক্ষের আড়ালে রাখার জন্য সচেতনভাবে চেষ্টা করে আসছেন। যদিও তারা মাঝে মাঝে অভিভাবক হিসেবে তাদের যাত্রার কিছু ঝলক দেখান, এই দম্পতি তার মেয়ের মুখ আড়ালে রাখা অব্যাহত রেখেছেন।
২০২৬ সালের অক্টোবরে, অভিনেতা-অভিনেত্রীরা একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশার কথা ঘোষণা করেন। ছবিটিতে তাদের হাতের পাশাপাশি সারাইয়ার ছোট্ট হাতে একজোড়া শিশুর মোজা দেখা যায়। খবরটি জানিয়ে তারা লেখেন, ‘সর্বশ্রেষ্ঠ উপহারটি পেয়ে আমরা আবারও ধন্য। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’