...
...
Next Story

Silajit Majumder: আইনি বিপাকে শিলাজিৎ, কী অভিযোগ গায়কের বিরুদ্ধে?

Silajit Majumder: দক্ষিণ কলকাতার যে বাড়িতে শিলাজিৎ থাকেন, সেটি নাকি তাঁর নিজের বাড়ি নয় এমনটাই অভিযোগ করেছেন অর্ণব বাচস্পতি চক্রবর্তী। সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অর্ণবের এই অভিযোগ।

Published on: Jun 12, 2026, 17:07:24 IST
Advertisement

Silajit Majumder: দক্ষিণ কলকাতার যে বাড়িতে শিলাজিৎ থাকেন, সেটি নাকি তাঁর নিজের বাড়ি নয়, সম্প্রতি এমনটাই অভিযোগ করেছেন অর্ণব বাচস্পতি চক্রবর্তী নামের এক ব্যাক্তি। সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে অর্ণবের এই অভিযোগ। প্রসঙ্গত, অর্ণব পেশায় একজন বাদ্যযন্ত্র শিল্পী। হঠাৎ বোঝাই যাচ্ছে তিনিও সংগীত জগতের একজন মানুষ।

আইনি বিপাকে শিলাজিৎ
আইনি বিপাকে শিলাজিৎ

কী অভিযোগ করেছেন অর্ণব?

অর্ণবের অভিযোগ অনুযায়ী, ২০১১ সালে চুক্তির ভিত্তিতে নিজের বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। শিলাজিৎকে এক বছরের চুক্তিতে গান-বাজনা করার জন্য এই বাড়ি ভাড়া দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চুক্তি আর রিনিউ করা হয়নি। অন্যদিকে বাড়িতে গানের মহড়া ছাড়াও শিলাজিৎ নিজেও থাকতে শুরু করেন। বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে নাকি শিলাজিৎ ৬ মাস সময় চেয়েছিলেন।

আরও পড়ুন: ১০ গুন মজা নিয়ে আসছে 'দিদি নাম্বার ওয়ান' সিজন ১০, এবারেও কি থাকছেন রচনা?

অর্ণবের আরও অভিযোগ, ৬ মাস বলে সেই সময়সীমা ধীরে ধীরে বাড়তে থাকে। এইভাবে ২০১৪ সালে এই ব্যাপারটি নিয়ে সমস্যা আরো গুরুতর আকার ধারণ করে। অবশেষে একদিন নাকি শিলাজিৎ বলেই দেন যে তিনি কিছুতেই বাড়ি ছাড়বেন না। এরপরেই আইনি পথে হেটেছেন অর্ণববাবু।

আরও পড়ুন: 'ফ্লিম ফেস্টিভ্যালে যেতাম না...', দলের ওপর কোন রাগ পুষে রেখেছিলেন শতাব্দী?

এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফ থেকে শিলাজিত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনই মন্তব্য করা উচিত নয়। এটি এখন বিচারাধীন অবস্থায় রয়েছে। মামলা চলছে। উকিলের সঙ্গে কথা চলছে। তাই ইচ্ছে থাকলেও এই বিষয় নিয়ে কথা বলতে পারব না। তবে সমাজ মাধ্যমে যা পোস্ট করা হয়েছে তাতে আমার মানহানি হচ্ছে। আমার যাতে মানহানি হয় তার উদ্দেশ্যেই এই কাজ করেছে ওরা।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks